তহবিল মামলায় স্বস্তি: ব্যাঙ্ক ব্যবহারে বাধা নেই জানাল হাইকোর্ট

কলকাতা: দলের নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তীকালীন নির্দেশ ঘিরে যখন রাজনৈতিক ও আইনি লড়াই চরমে, ঠিক তখনই অর্থ সংক্রান্ত মামলায় বড় স্বস্তি…

কলকাতা: দলের নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তীকালীন নির্দেশ ঘিরে যখন রাজনৈতিক ও আইনি লড়াই চরমে, ঠিক তখনই অর্থ সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, কমিশনের প্রতীক সংক্রান্ত নিয়মটি শুধুমাত্র উপনির্বাচনের জন্য প্রযোজ্য এবং এর কারণে দলের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে কোনো বাধা তৈরি হবে না। ফলে আগের মতোই কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূল শিবির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে।

Advertisements

আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশিকা

কমিশনের নির্দেশ সীমিত: বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, নির্বাচন কমিশনের নাম ও প্রতীক সংক্রান্ত অন্তর্বর্তী নির্দেশটি কেবল উপনির্বাচনের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, তাই সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে এটি সরাসরি কার্যকর হবে না।

   

 আদালতের নির্দেশ অনুযায়ী, কালীঘাট তৃণমূল শিবিরের অনুমোদিত (Authorized) যে কোনো দু’জন ব্যক্তি নির্দিষ্ট তিনটি অ্যাকাউন্টের চেকে স্বাক্ষর করতে পারবেন। তবে এর পাশাপাশি একজন বিশেষ অফিসারও (Special Officer) ওই চেকে সই করবেন এবং তারপরেই ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি মিলবে।

 আগামী ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

Advertisements

উল্লেখ্য, কমিশনের এই সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তীকালীন পর্বে দলের আর্থিক লেনদেন ও দৈনন্দিন পরিচালনা সচল রাখতে বড় ধরনের আইনি স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশ।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements