মদের দোকানে ঢুকে ‘কারণে’ চুমুক! বোতল খালি করে দোকানেই কুপোকাত বাঁদর

রাঁচি: ‘দো ঘুট মুঝে ভি পিলা দে…দেখ ফির হতো হ্যায় ক্যায়া’! সত্যি মদের দোকানে যা কাণ্ড ঘটল তা দেখে হতবাক নেটিজেনরা৷ মদের দোকানে এন্ট্রি নিয়ে…

রাঁচি: ‘দো ঘুট মুঝে ভি পিলা দে…দেখ ফির হতো হ্যায় ক্যায়া’! সত্যি মদের দোকানে যা কাণ্ড ঘটল তা দেখে হতবাক নেটিজেনরা৷ মদের দোকানে এন্ট্রি নিয়ে পছন্দমতো বোতল থেকে গলায় ঢালল এক স্ত্রী বাঁদর! আর নেশা জমতেই সোজা মেঝেতে তন্দ্রাচ্ছন্ন হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল সে! ঝাড়খণ্ডের রাঁচি জেলার ওরমাঝি ব্লকের একটি মদের দোকানে ঘটা এই অদ্ভুত ও চাঞ্চল্যকর কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে খোদ দোকানদার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদেরও।

Advertisements

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাত্ই ব্লক চকের একটি মদের দোকানে দিব্যি হেঁটে ঢুকে পড়ে ওই বাঁদরটি। দোকানের ভেতরে ঢুকে সে প্রথমে বেশ কিছুক্ষণ এদিক-ওদিক তদারকি করে। এরপর আচমকাই দোকানের একটি মদের বোতল তুলে নিয়ে নিজেই তাতে চুমুক দিতে শুরু করে। মদের প্রভাবেই হোক বা ক্লান্তিতে, কিছুক্ষণের মধ্যেই তার চোখ বুজে আসে এবং দোকানের ভেতরেই আরামসে লম্বা ঘুমে তলিয়ে যায় সে। অপ্রত্যাশিত এই মেইল-ফিমেল ‘কাস্টমার’কে সামলাতে গিয়ে দোকানের মালিক ও কর্মীরা তো রীতিমতো বেকায়দায় পড়েন, পাশাপাশি এই খবর চাউর হতেই কৌতূহলী জনতার ভিড় জমে যায় দোকানের বাইরে।

   

উদ্ধার ও কৌতূহল

মদের দোকানে বাঁদর ঢুকে পড়ে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়। পরে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই বাঁদরটিকে নিরাপদে দোকান থেকে বাইরে বের করে আনে। মদের দোকানকেই নিজের সাময়িক বিশ্রামাগার বানিয়ে বাঁদরের এমন ফাজলামো ও কাণ্ডকারখানা এখন সোশ্যাল মিডিয়ায় টপ অফ দ্য টাউন!

১২ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু ২ দিন আগেই স্বর্ণ পদক প্রাপ্ত প্রাচীর

Advertisements

‘পুলিশের মদতেই সব হচ্ছে!’ কুণাল ঘোষের উপর আক্রমণে গর্জে উঠলেন মমতা

Advertisements