ফের বাড়ল অস্থিরতার আশঙ্কা! ‘যন্তরমন্তর সিজন ২’ আসছে, বললেন দিপকে

নয়াদিল্লি: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে যন্তরমন্তরে (Jantar Mantar)আন্দোলন শানিয়েছিল আরশোলা পার্টি। এবার এই আন্দোলনকে নয়া রূপ দিতে উদ্যোগী তারা। আরশোলা নেতা অভিজিত দিপকে…

jantar-mantar-season-2

নয়াদিল্লি: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে যন্তরমন্তরে (Jantar Mantar)আন্দোলন শানিয়েছিল আরশোলা পার্টি। এবার এই আন্দোলনকে নয়া রূপ দিতে উদ্যোগী তারা। আরশোলা নেতা অভিজিত দিপকে এবার হুঁশিয়ারি দিয়েছে জন্তরমন্তর সিজন ২ নিয়ে আসার। মানে ফের নতুন করে দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে আরশোলারা।

Advertisements

দিল্লির যন্তরমন্তরে একসময় যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনকে (Jantar Mantar)এবার নতুন রূপ দিতে উদ্যোগী হয়েছে ককরোচ জনতা পার্টি। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে সম্প্রতি ঘোষণা করেছেন যে ‘যন্তরমন্তর সিজন ২’ খুব শিগগিরই শুরু হতে চলেছে। ইনস্টাগ্রামে অনেকেই জানতে চেয়েছিলেন কবে এই নতুন পর্ব আসবে। তার জবাবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

   

আরও দেখুনঃ যৌথ সংসদীয় কমিটির কাছে পৌঁছে যাচ্ছে FCRA বিল! পাস হবে শীতকালীন অধিবেশনেই

NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে গত জুন-জুলাই মাসে যন্তরমন্তরে (Jantar Mantar)যে বড় আন্দোলন হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিল এই সংগঠন। সেই সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই দাবি কিছুটা পূরণও হয়। ৩৬ দিনের সেই আন্দোলন শেষ হওয়ার পর এখন নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে। অভিজিত দিপকের এই ঘোষণা দেশজুড়ে তরুণদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Advertisements

ককরোচ জনতা পার্টি মূলত সামাজিক মাধ্যমে জন্ম নেওয়া একটি যুব আন্দোলন। সিজেআই-এর এক মন্তব্যকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মকভাবে শুরু হলেও পরে এটি পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের সমস্যার বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর হয়ে ওঠে। যন্তরমন্তরে তাদের আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও সমর্থক জড়ো হয়েছিলেন। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছিল এই আন্দোলনে যা এখনও স্মৃতিতে অমলিন।

আরও দেখুনঃ যোগী রাজ্যে ইসলাম ত্যাগ করে সনাতন ধর্মে ফিরল বোরখা পরে কাঁওয়ার যাত্রা করা তামান্না মালিক

সেই আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে এখন তারা নতুন পর্বের পরিকল্পনা করছে।অভিজিত দিপকে বলেছেন, অনেকেই জানতে চাইছেন সিজন ২ কবে শুরু হবে। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই তা শুরু হবে। তবে ঠিক কবে, কোথায় এবং কোন দাবি নিয়ে আন্দোলন হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তাঁর এই কথায় স্পষ্ট যে সংগঠনটি নতুন করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে তারা বিভিন্ন রাজ্যেও কর্মসূচি পালন করেছে এবং এখন জাতীয় স্তরে প্রসারের চেষ্টা চালাচ্ছে।এই ঘোষণার পর অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে দেশে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। অন্যদিকে সমর্থকরা বলছেন, শিক্ষা ব্যবস্থার সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। তাই আন্দোলন অব্যাহত রাখা দরকার। ককরোচ জনতা পার্টির দাবি, তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালাবে। তবে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আরও দেখুনঃ বিদেশি নারী পাচার করে মুখ বদলে যৌ*ন ব্যবসা! যোগী রাজ্যে পুলিশের জালে উজবেক মহিলা

Advertisements