বিদেশি নারী পাচার করে মুখ বদলে যৌ*ন ব্যবসা! যোগী রাজ্যে পুলিশের জালে উজবেক মহিলা

লখনউ: দীর্ঘদিন ধরে রোগী রাজ্যের লখনৌতে পুলিশের নজর এড়িয়ে চলছিল (sex racket)যৌন ব্যবসা। খবর পেয়েই অভিযান চালিয়ে এক উজবেকিস্তানের মহিলাকে গ্রেফতার করে যোগী পুলিশ। পর…

lucknow-sex-racket

লখনউ: দীর্ঘদিন ধরে রোগী রাজ্যের লখনৌতে পুলিশের নজর এড়িয়ে চলছিল (sex racket)যৌন ব্যবসা। খবর পেয়েই অভিযান চালিয়ে এক উজবেকিস্তানের মহিলাকে গ্রেফতার করে যোগী পুলিশ। পর লখনউয়ে একটি হাই-প্রোফাইল যৌনপাচার চক্রের তদন্তে এসেছে নতুন মোড় ।

Advertisements

পুলিশের দাবি, বিদেশ থেকে মহিলাদের বেআইনি পথে ভারতে এনে তাঁদের পরিচয় ও চেহারা বদলে দেওয়ার পর যৌন ব্যবসায় ঠেলে দেওয়ার একটি সংগঠিত নেটওয়ার্ক সক্রিয় ছিল। তদন্তকারীদের সন্দেহ, এই চক্রে ভুয়ো নথি তৈরি থেকে শুরু করে প্লাস্টিক সার্জারি করানোর মতো একাধিক বেআইনি কর্মকাণ্ড জড়িত থাকতে পারে।

   

আরও দেখুনঃ দীর্ঘ ৩৬ বছর পর ফাইল খুলল কাশ্মীরি পন্ডিত লেখক সর্বানন্দের হত্যাকাণ্ডের ফাইল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় উজবেকিস্তানের নাগরিক লোলা কায়ুমোভাকে (sex racket)গ্রেফতার করা হয়েছে। প্রায় এক বছর ধরে তাঁর খোঁজ চলছিল। শেষ পর্যন্ত ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি তাঁকে শনাক্ত করে আটক করে এবং পরে লখনউ পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে বলে দাবি করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই এখন গোটা চক্রের পরিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisements

পুলিশের অভিযোগ, উজবেকিস্তান ও নেপাল থেকে মহিলাদের বেআইনি পথে লখনউয়ে নিয়ে আসা হত। এরপর শহরের অভিজাত এলাকাগুলিতে ভাড়া নেওয়া ফ্ল্যাটে তাঁদের রাখা হতো। তদন্তকারীদের সন্দেহ, এই মহিলাদের চেহারা বদলে দেওয়ার জন্য একজন চিকিৎসকের সাহায্য নেওয়া হয়েছিল। প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাঁদের বাহ্যিক পরিচিতিতে পরিবর্তন আনা হতো বলে অভিযোগ। যদিও এই অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে কোনও চিকিৎসকের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।

আরও দেখুনঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘর! মুম্বইয়ে ভূমিধসে মৃত ২, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

পুলিশের দাবি, চেহারা পরিবর্তনের পর ওই মহিলাদের লখনউয়ের (sex racket)বিভিন্ন অভিজাত আবাসনে রাখা হতো এবং পরে তাঁদের জোর করে যৌন ব্যবসায় নামানো হয়েছিল। বিদেশি নাগরিকদের বেআইনি প্রবেশ, মানবপাচার, ভুয়ো নথির ব্যবহার এবং যৌন ব্যবসা সবকটি দিক থেকেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এই ঘটনায় শুধু একজন বা দু’জন নয়, আরও বহু ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা।

এই ঘটনার সূত্রপাত ২০২৫ সালের জুনে। (sex racket)ওই সময় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও-র একটি দল লখনউয়ের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালায়। সেখান থেকে হলিদা এবং নিলোফার নামে দুই বিদেশি মহিলাকে আটক করা হয়। তদন্তে তাঁদের সঙ্গে লোলা কায়ুমোভার যোগাযোগের তথ্য সামনে আসে বলে পুলিশ জানিয়েছে। এরপর থেকেই কায়ুমোভার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেন তদন্তকারীরা।

আরও দেখুনঃ ‘টিকি রাখেন? আমিষ খান?’ রাম মন্দিরের ইন্টারভিউয়ে প্রশ্নের মুখে প্রাক্তন আইএএস-রা

তদন্তকারীদের হাতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। উজবেকিস্তানেও কায়ুমোভার বিরুদ্ধে একটি লুকআউট নোটিস জারি হয়েছিল বলে জানা গিয়েছে। অর্থাৎ শুধু ভারত নয়, নিজের দেশেও তাঁর বিরুদ্ধে তদন্ত বা আইনি পদক্ষেপের নজির রয়েছে। ফলে আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টিও এখন তদন্তের আওতায় এসেছে।

পুলিশের দাবি, লখনউয়ে থাকার সময় কায়ুমোভা গোপনে বিয়েও করেছিলেন। এরপরও তিনি শহরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ। তদন্তকারীরা মনে করছেন, এই অবস্থানকে কাজে লাগিয়ে তিনি স্থানীয় স্তরে একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন। একই সঙ্গে উজবেকিস্তান ও নেপালে সক্রিয় কিছু ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements