যোগী রাজ্যে ইসলাম ত্যাগ করে সনাতন ধর্মে ফিরল বোরখা পরে কাঁওয়ার যাত্রা করা তামান্না মালিক

লখনউ: উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক তরুণীর জীবনে বড় পরিবর্তন এসেছে। (Tamanna Malik)বোরখা পরে কাঁওয়ার যাত্রা করে খবরের শিরোনাম হয়েছিলেন তামান্না মালিক। তিনি এবার আনুষ্ঠানিকভাবে সনাতন…

tamanna-malik-ghar-wapsi

লখনউ: উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক তরুণীর জীবনে বড় পরিবর্তন এসেছে। (Tamanna Malik)বোরখা পরে কাঁওয়ার যাত্রা করে খবরের শিরোনাম হয়েছিলেন তামান্না মালিক। তিনি এবার আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্মে ফিরেছেন। তাঁর নতুন নাম গায়ত্রী ত্যাগী। দাসনা মন্দিরে এই ‘ঘর ওয়াপসি’ সম্পন্ন হয়েছে এবং তিনি জানিয়েছেন, ভগবান শিবের প্রতি আজীবন ভক্তিই তাঁর এই সিদ্ধান্তের মূল কারণ।

Advertisements

সম্ভলের বাসিন্দা তামান্না মালিক কয়েক বছর আগে হিন্দু যুবক অমন ত্যাগীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সময় তিনি মানত করেছিলেন যে যদি শিবের কৃপায় বিয়ে হয়, তাহলে তিনি কাঁওয়ার যাত্রা করে জলাভিষেক করবেন। সেই মন্নত পূরণ করতেই তিনি বোরখা পরে হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে যাত্রা শুরু করেন। ফেব্রুয়ারিতে মহাশিবরাত্রিতে তিনি প্রথমবার কাঁওয়ার এনেছিলেন।

   

আরও দেখুনঃ বিদেশি নারী পাচার করে মুখ বদলে যৌ*ন ব্যবসা! যোগী রাজ্যে পুলিশের জালে উজবেক মহিলা

এবার সাওনের শিবরাত্রিতে তিনি আবার হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে (Tamanna Malik)গাজিয়াবাদের দাসনা মন্দিরে পৌঁছান।মন্দিরে তিনি অন্য দুই মহিলার সঙ্গে জলাভিষেক, যজ্ঞ ও রুদ্রাভিষেক করেন। এই অনুষ্ঠানের মধ্যেই তিনি ঘোষণা করেন যে তিনি সনাতন ধর্ম গ্রহণ করছেন এবং তাঁর নতুন নাম হবে গায়ত্রী ত্যাগী। মন্দিরের পীঠাধীশ্বর যতি নরসিংহানন্দসহ অন্যান্য সাধু-সন্তরা তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান।

Advertisements

তামান্না জানিয়েছেন, সনাতন ধর্ম নারীদের সত্যিকারের সম্মান দেয় এবং জীবনযাপনের স্বাধীনতা দেয়। এই কথা তিনি বারবার বলেছেন।তাঁর এই যাত্রা সহজ ছিল না। বোরখা পরে কাঁওয়ার নিয়ে চলার কারণে সমালোচনা হয়েছিল, এমনকি প্রশাসনের নোটিশও এসেছিল। কিন্তু তিনি বলেছিলেন, পোশাকের স্বাধীনতা সংবিধানে আছে এবং কেউ তাঁকে বাধা দিতে পারে না। স্বামী অমন ত্যাগী সর্বদা তাঁর পাশে থেকেছেন।

আরও দেখুনঃ আমেরিকা-রাশিয়াকে পিছনে ফেলে মালবাহী ট্রেন পরিষেবায় বিশ্বে ২ নম্বরে উঠে এল ভারত

দুই সন্তানের মা এই তরুণী এখন পরিষ্কার করে জানিয়েছেন যে ভগবান শিবের (Tamanna Malik)প্রতি তাঁর বিশ্বাসই তাঁকে এই পথে নিয়ে এসেছে।দাসনা মন্দিরে অনুষ্ঠানের পর তিনি বলেন, সনাতন ধর্ম নারীদের সম্মান ও স্বাধীনতা দেয়। এই কথা শুনে অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ বলছেন, এটি তাঁর ব্যক্তিগত বিশ্বাসের প্রকাশ। অন্যদিকে কেউ কেউ ধর্মীয় পরিবর্তনের বিষয়টিকে বিতর্কিত করে তুলেছেন। তবে তামান্না নিজেই বলেছেন, এটি তাঁর নিজের সিদ্ধান্ত এবং তিনি কোনো চাপ ছাড়াই এটা করেছেন।

Advertisements