ব্যাংকক: শুক্রবার থাইল্যান্ডের একটি স্কুলে ভয়াবহ শ্যুটআউটের ঘটনা ঘটল। এক স্কুল পড়ুয়ার আচমকা গুলিবৃষ্টিতে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। যদিও আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, হতাহতের সঠিক সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রশাসন।
‘দ্য ব্যাঙ্কক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে। এই প্রদেশটি রাজধানী ব্যাঙ্কক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
রিপোর্টে আরও জানানো হয়েছে, হামলাকারী ওই স্কুলটিতেই পড়াশোনা করে। সে অষ্টম শ্রেণির ছাত্র। ঘটনার পর স্কুল ভবনের তৃতীয় তলায় সে নিজেকে বন্দি করে রেখেছে বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন।
‘হরমুজ খোলো না হলে কড়া হামলা!’, অচলাবস্থার মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের
আমেরিকায় ভিসা নবীকরণে বাড়তি খরচ, ট্রাম্পের কোপে বিপাকে ভারতীয়রা
