Durand Cup: সাউথ ইউনাইটেডের বিপক্ষে বড় জয় লাল-হলুদের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা বজায় থাকল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup) গ্ৰুপ…

east-bengal-beat-south-united-5-0-durand-cup-2026

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা বজায় থাকল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup) গ্ৰুপ পর্বের তৃতীয় ম্যাচে নেমেছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল সাউথ ইউনাইটেড ফুটবল দল। শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ময়দানের এই প্রধান। এদিন গোল করেন যথাক্রমে দানি রামিরেজ, মহম্মদ বাসিম রশিদ, হর্দিক ভাট, বিপিন সিং এবং ডেভিড লালহানসাঙ্গা। এই জয়ের সুবাদে তিন ম্যাচে জয় পয়েন্ট পাওয়ার পাশাপাশি গোল পার্থক্যে যথেষ্ট এগিয়ে থাকল দল।

Advertisements

বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই গোলের মুখ খুলতে তৎপর ছিল হাবাসের ছেলেরা। প্রথম কোয়ার্টারেই দানি রামিরেজের অনবদ্য গোলে এগিয়ে গিয়েছিল মশাল ব্রিগেড। তারপর সময় যত এগোয় চাপ ক্রমশ বাড়াতে শুরু করেছিল ইস্টবেঙ্গল ফুটবলাররা। তারপর ২৪ মিনিটের মাথায় কর্নার থেকে নিখুঁত হেডে বল গোলে ঠেলে দেন মহম্মদ রশিদ। কিছুই করার ছিল না সাউথ ইউনাইটেডের গোলরক্ষকের পক্ষে। তারপর আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি হলেও বাড়েনি ব্যবধান। তাই প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তবে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে খুব একটা অসুবিধা হয়নি।

   

এক্ষেত্রে বেশ কিছুটা সময় প্রতিপক্ষের রক্ষণভাগ লাল-হলুদ ফুটবলারদের আটকে রাখতে পারলেও তা স্থায়ী হয়নি। ৭৩ মিনিটের মাথায় হর্দিকের দৌলতে তৃতীয় গোল পায় ইস্টবেঙ্গল। তারপর আট মিনিটের ব্যবধানে আসে চতুর্থ গোল। এবার গোল করে যান বিপিন সিং। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত পাঁচ মিনিটে দলের হয়ে শেষ গোল করে যান ডেভিড। আসন্ন এএফসি ম্যাচের আগে দলের এই জয় নিঃসন্দেহে খুশি করবে সকলকে।

Advertisements