টুলু মণ্ডলের রক্ষাকবচের আর্জি খারিজ হাইকোর্টের, বিপাকে দেশত্যাগী পাথর ব্যবসায়ী

বীরভূম: বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) আইনি লড়াইয়ে বড় ধাক্কা। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। এবার তাঁর করা রক্ষাকবচের…

বীরভূম: বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) আইনি লড়াইয়ে বড় ধাক্কা। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। এবার তাঁর করা রক্ষাকবচের আর্জি সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই মামলা খারিজ করে দেওয়ায় টুলু মণ্ডলের আইনি অস্বস্তি অনেকটাই বেড়ে গেল।

Advertisements

আইনি লড়াইয়ের মূল দিকগুলি

এজি-র সওয়াল: এদিন রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, গত ১৪ সেপ্টেম্বর নিম্ন আদালত টুলুকে হাজিরার নির্দেশ দিয়েছিল। ‘ন্যাশানাল ইন্টেলিজেন্স গ্রিড’ (NATGRID)-এর তথ্য অনুযায়ী, মামলাকারী গত ২৩ মে দেশ ছেড়ে চলে গিয়েছেন এবং তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে আদালত রক্ষাকবচ দিলে ফের অভিযুক্ত পালিয়ে বেড়ানোর সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্য।

   

আদালতের পর্যবেক্ষণ: শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, অপরাধের মাত্রা যে গুরুতর, তা অস্বীকার করা যায় না। মামলার খতিয়ান দেখতে গিয়ে এদিন আদালতে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গও উঠে আসে। আদালত জানায়, অভিযুক্ত দেশের বাইরে চলে গিয়েছেন এমন সন্দেহের বশেও ওয়ারেন্ট ইস্যু করা যায়।

মামলাকারীর যুক্তি: অন্যদিকে, মামলাকারীর আইনজীবী সিদ্ধার্থ দাভে সওয়ালে জানান, ম্যাজিস্ট্রেটের কাছে যেতে তাঁদের কোনো আপত্তি নেই, তবে গ্রপ্তারি এড়াতে তাঁদের রক্ষাকবচ দেওয়া হোক। এদিনের শুনানিতে মুখ বন্ধ খামে রাজ্যের জমা দেওয়া তদন্তের রিপোর্টও খতিয়ে দেখে আদালত।

Advertisements

উল্লেখ্য, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার পর থেকেই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিদেশে পালিয়ে যাওয়া এবং আদালতের এদিনের এই কড়া পদক্ষেপে গোটা রাজ্য রাজনীতি ও আইনি মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Advertisements