পুজোর মরশুমে রেলের উপহার: ষষ্ঠী থেকে দিঘা স্পেশাল ট্রেন চালু, রইল টাইম টেবিল

কলকাতা: দুর্গাপুজো এবং উৎসবের মরশুমে সমুদ্র সৈকত দিঘাগামী যাত্রীদের জন্য বড় ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল। পুজোর ঠিক প্রাক্কালে ষষ্ঠী থেকে উত্তরবঙ্গের মালদা টাউন থেকে সরাসরি…

Indian Railways

কলকাতা: দুর্গাপুজো এবং উৎসবের মরশুমে সমুদ্র সৈকত দিঘাগামী যাত্রীদের জন্য বড় ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল। পুজোর ঠিক প্রাক্কালে ষষ্ঠী থেকে উত্তরবঙ্গের মালদা টাউন থেকে সরাসরি দিঘা পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যবর্তী একাধিক জেলার যাত্রীরা পুজো, কালীপুজো ও ভাইফোঁটার মরশুমে অত্যন্ত কম খরচে এবং সহজে দিঘায় যাতায়াত করতে পারবেন।

Advertisements

সময়সূচি ও চলাচলের দিনগুলি

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেনটি চলাচল করবে।

   

মালদা টাউন থেকে দিঘা (০৩৪৬৫): ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার (মোট ৭ দিন) দুপুর ১টা ১০ মিনিটে মালদা থেকে ছেড়ে রাত ১১টায় দিঘা পৌঁছবে।

দিঘা থেকে মালদা টাউন (০৩৪৬৬): ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার (মোট ৭ দিন) রাত ১১টা ৪০ মিনিটে দিঘা থেকে ছেড়ে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৯টা ২০ মিনিটে মালদা টাউন পৌঁছবে।

Advertisements

স্টপেজ ও ট্রেনের কোচ বিন্যাস

যাতায়াতের পথে ট্রেনটি রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, সাঁইথিয়া, মেচেদা, নিউ ফরাক্কা, পাকুড়, তমলুক এবং কাঁথি স্টেশনে দাঁড়াবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনে মোট ১৬টি কোচ রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে ২টি এসি থ্রি-টায়ার কোচ, ৫টি স্লিপার কোচ, ৭টি জেনারেল কোচ এবং ২টি GSLRD কোচ। পুজোর ছুটিতে কম খরচে দিঘা ভ্রমণের এই সুযোগে ট্রেনটি পুরো ভর্তি থাকবে বলেই আশা করছে রেল কর্তৃপক্ষ।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements