পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযানে বড় সাফল্য, দুই গাড়ি থেকে উদ্ধার ৯৯ কেজি গাঁজা! ধৃত ৩

মাদকদ্রব্যের চোরাচালানে বিরাট ধাক্কা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযানে ধরা পড়ল ৯৯ কেজি গাঁজা। দুটি গাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। কয়েক…

মাদকদ্রব্যের চোরাচালানে বিরাট ধাক্কা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযানে ধরা পড়ল ৯৯ কেজি গাঁজা। দুটি গাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। কয়েক মাসের মধ্যে এই অভিযান বড় সাফল্য নিয়ে এল জেলা পুলিশের জন্য। তমলুক থানার পুলিশ ও জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG-এর যৌথ উদ্যোগে এই অভিযান চলে।

Advertisements

পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নিমতৌড়ি থানার কাছে দুটি গাড়ি আটক করে পুলিশ, তারপরেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। নিমতৌড়ি মোড়ের কাছে দুটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। তার পর থেকেই এই দুটি গাড়ির ওপর নজর রাখা হয়। গাড়িদুটির নম্বর ছিল WB 26 AZ 9449 এবং OD 01 BA 0609। এই গাড়িগুলিকে আটক করে চালানো হয় তল্লাশি। বাজেয়াপ্ত করা মাদকের মোট ওজন ৯৯.০৭ কেজি।

   

পুলিশ এই অমিয় কুমার কামিলা (৩৬), রাজু জেনা (২৭) এবং শেখ নুরুল (২৯) নামে তিনজনকে গ্রেফতার করেছে। ওডিশার জলেশ্বর থেকে তারা মাদক নিয়ে আসছিল বলে খবর। তবে কোথা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছে, আর কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা, তা এখনও জানা যায়নি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে গাড়ি দুটিতে তল্লাশি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। তমলুক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরণের অভিযান চলবে।

Advertisements