সুপ্রিম কোর্টে রক্ষাকবচ খারিজ! গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত

কলকাতা: শালবনির বিতর্কিত জমি দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার করা হলো তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তাঁর আইনি…

কলকাতা: শালবনির বিতর্কিত জমি দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার করা হলো তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তাঁর আইনি রক্ষাকবচ খারিজ হয়ে যাওয়ার পরেই তৎপর হয় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। এদিন সোজা কালীঘাটে অভিষেকের বাসভবন থেকেই তাঁকে পাকড়াও করে ভবানীভবনে নিয়ে যান তদন্তকারীরা।

Advertisements

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চে সুমিত রায়ের মামলার শুনানি হয়। শুনানির শেষে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করেননি এবং তদন্তে অসহযোগিতা করেছেন। এই পর্যবেক্ষণ স্পষ্ট করার পরেই শীর্ষ আদালত তাঁর রক্ষাকবচ বহাল রাখতে অস্বীকার করে। আদালতের এই নির্দেশ আসার পরই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয় এবং শেষ পর্যন্ত সিআইডি তাঁকে গ্রেফতার করে।

   

শালবনির জমি দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সুমিত রায় এর আগে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত বুধবার ও বৃহস্পতিবার টানা দুদিন এই মামলার শুনানি চলে। শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে বিস্ফোরক সব তথ্য আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের দাবি, সুমিত রায়ের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে, যার সঠিক উৎস জানাতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

রাজ্য আদালতকে জানায়, শুধুমাত্র গত জুন মাসেই সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছিল। সব মিলিয়ে তাঁর অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকারও বেশি জমার হদিশ মিলেছে। এই বিশাল অঙ্কের টাকার উৎস কী এবং এর নেপথ্যে অন্য কোনো দুর্নীতি রয়েছে কি না, তা ঘিরেই জোরদার তদন্ত শুরু করেছেন সিআইডি আধিকারিকরা। তদন্তে অভিযুক্তের লাগাতার অসহযোগিতার কথা নথিসহ আদালতে তুলে ধরেছিল রাজ্য, যা খতিয়ে দেখার পরেই শীর্ষ আদালত তাঁর রক্ষাকবচ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

Advertisements

‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে বিক্ষোভ, অবিলম্বে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পিএফ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনল রাজ্য! গেজেটে প্রকাশিত সংশোধনী বিল

Advertisements