শিয়ালদা স্টেশন চত্বরের ফুডপ্লাজায় আচমকা আগুন! ব্যস্ত সোমের সকালে তুমুল আতঙ্ক

কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিন। নিত্যযাত্রীদের প্রবল ভিড়ে গমগম করছে স্টেশন চত্বর। আর তার মাঝেই সোমবার সকালে শিয়ালদা স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আচমকা আগুন লাগার ঘটনায়…

কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিন। নিত্যযাত্রীদের প্রবল ভিড়ে গমগম করছে স্টেশন চত্বর। আর তার মাঝেই সোমবার সকালে শিয়ালদা স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আচমকা আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ স্টেশন চত্বরের খাবারের দোকানগুলি থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখাও নজরে আসে।

Advertisements

খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। শিয়ালদা আরপিএফ (RPF) কন্ট্রোল রুমের তরফ থেকেও এই অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিয়ালদা নর্থ সেকশনের শেষ গেট দিয়ে বেরিয়ে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, তার ঠিক গায়েই নতুন তৈরি হওয়া খাবারের দোকানগুলিতেই এই আগুন লাগার ঘটনা ঘটে। ব্যস্ত সময়ে স্টেশনের মতো জনবহুল এলাকায় এই অগ্নিকাণ্ডের জেরে স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

   

তবে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও সংলগ্ন এলাকা এখনও কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। শর্ট সার্কিট না কি রান্নার গ্যাসের সিলিন্ডার, ঠিক কী থেকে এত বড় আগুন লাগল, পরিস্থিতি স্বাভাবিক হলে তা খতিয়ে দেখবে পুলিশ ও দমকল।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

Advertisements

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Advertisements