‘মুসলিম পরিবারের বিষয়’! ভারতের উদ্বেগ উড়িয়ে পাক-সৌদি সামরিক জোটে আগ্রহী ঢাকা

ঢাকা: দীর্ঘদিনের জোটনিরপেক্ষ বিদেশনীতি থেকে সরে গিয়ে এবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতৃত্বাধীন ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে (Mecca Joint Defence Agreement) যোগ দিতে চাইছে…

ঢাকা: দীর্ঘদিনের জোটনিরপেক্ষ বিদেশনীতি থেকে সরে গিয়ে এবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতৃত্বাধীন ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে (Mecca Joint Defence Agreement) যোগ দিতে চাইছে বাংলাদেশ। রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই চুক্তিতে যোগ দিলে কোনও ঝুঁকি নেই, বরং এটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

Advertisements

সম্প্রতি বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান সংসদে দাঁড়িয়ে জানান, সরকারি প্রস্তাব এলে ঢাকা এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। বিষয়টিকে ‘মুসলিম পরিবারের অভ্যন্তরীণ ব্যাপার’ বলে উল্লেখ করে তিনি বলেন, “অন্য কারও এ নিয়ে মাথা ঘামানোর বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা দাসত্বমূলক বিদেশনীতি কবর দিয়েছি। বাংলাদেশ আর কারও কাছে মাথা নত করবে না।”

   

গত ৭ অগস্ট মক্কায় এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষর করে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। চুক্তির মূল শর্ত হলো, কোনও এক শরিক দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা বলে গণ্য করা হবে এবং সম্মিলিত প্রতিরোধ গড়া হবে।

বাংলাদেশের এই পদক্ষেপ ঘিরে স্বাভাবিকভাবেই কড়া নজর রাখছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সমস্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। অন্যদিকে, ঢাকার এই আগ্রহ নিয়ে বিভক্ত বাংলাদেশের কূটনৈতিক মহলও। প্রাক্তন কূটনীতিকদের একাংশের আশঙ্কা, এই সামরিক জোটে যোগ দিলে শরিক দেশগুলির দ্বন্দ্বে বাংলাদেশও বিনা কারণে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। যদিও সরকারের দাবি, এতে দেশের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অবস্থান আরও মজবুত হবে।

Advertisements

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘অলিয় দারাজালি দোস্তলিকে’ ভূষিত মোদী

বৈঠক সফল! উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি মোদী সরকারের

Advertisements