মঙ্গলবার ভোররাতে কলকাতায় পা রাখছেন লোবা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি মাসের শুরুতেই আকে আর্নড লোবার যোগদানের কথা জানিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব।‌ পূর্বে একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারের কথা দলবদলের বাজারে উঠে…

loba-arrives-kolkata-east-bengal-tuesday-early-morning-isl-2026

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি মাসের শুরুতেই আকে আর্নড লোবার যোগদানের কথা জানিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব।‌ পূর্বে একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারের কথা দলবদলের বাজারে উঠে আসতে শুরু করলেও শেষ পর্যন্ত আইভরি কোস্টের এই খেলোয়াড়ের যোগদানের কথা জানিয়ে দেয় মশাল ব্রিগেড। যেটা খুশি করেছিল সমর্থকদের। বছর আঠাশের এই দাপুটে ফুটবলার নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়। একটা সময় নিজেদের দেশের অনূর্ধ্ব ২০ দলের সদস্য ছিলেন তিনি।

Advertisements

Read More: পাকিস্তানকে ৩-০ হারিয়ে ‘বাজবলের ধারাবাহিকতা’, স্টোকস-ম্যাককালামকে কৃতিত্ব রুটের

   

পরবর্তীতে নিজের দেশ সহ মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শক্তিশালী ফুটবল ক্লাবের হয়ে ও খেলতে দেখা গিয়েছিল লোবাকে। যার মধ্যে গত ২০১৯-২০২০ সালে মেক্সিকান কাপ ও ২০২০-২০২১ সালে সিএফ মন্টেরের হয়ে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ জয় অন্যতম সাফল্য। শোনা যাচ্ছিল একটা সময় ইংলিশ চ্যাম্পিয়নশিপের একটি দল ও আগ্ৰহ প্রকাশ করেছিল এই ফুটবলারকে নিয়ে। শেষ পর্যন্ত বাজিমাত করল মশাল ব্রিগেড।

Read More: কবে থেকে শুরু হচ্ছে আইএসএল ? চূড়ান্ত হল দিনক্ষণ

Advertisements

ভারতীয় ক্লাব ফুটবলে নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। কিন্তু কবে কলকাতায় পা রাখছেন এই তারকা? শেষ পাওয়া তথ্য অনুযায়ী আগামী মঙ্গলবার রাত তিনটে নাগাদ শহরে এসে পৌঁছানোর কথা এই বিদেশির। বর্তমানে তার শহরে আসার অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছেন আপামর লাল-হলুদ জনতা। এই নয়া বিদেশিকে সামনে রেখেই আন্তর্জাতিক মঞ্চের পাশাপাশি ভারতীয় ক্লাব ফুটবলে সাফল্য পেতে চাইবে ইস্টবেঙ্গল।

Read More: যুবভারতীর কলঙ্ক মুছতে ফের শহরে মেসি-ম্যাজিক? টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Advertisements