কবে থেকে শুরু হচ্ছে আইএসএল ? চূড়ান্ত হল দিনক্ষণ

অবশেষে আজ স্পষ্ট হয়ে গেলে দেশের প্রথম ডিভিশন লিগের দিনক্ষণ। (ISL 2026)গত কয়েক মাস ধরেই মনে করা হচ্ছিল যে সব ঠিকঠাক থাকলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের…

isl-2026-start-date

অবশেষে আজ স্পষ্ট হয়ে গেলে দেশের প্রথম ডিভিশন লিগের দিনক্ষণ। (ISL 2026)গত কয়েক মাস ধরেই মনে করা হচ্ছিল যে সব ঠিকঠাক থাকলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শেষ হওয়ার পর থেকেই সেই সম্ভবনা আরও ক্রমশ জোড়ালো হয়ে উঠতে শুরু করেছিল ব্যাপকভাবে। শেষ পর্যন্ত তা চূড়ান্ত হয়ে গেল এবার। সেই অনুযায়ী আগামী ১০ই অক্টোবর থেকেই শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। তথা আইএসএল।

Advertisements

যতদূর জানা গিয়েছে, আগের মতই এবার ও দুইটি লেগের মধ্য দিয়ে আয়োজিত হবে এই (ISL 2026)সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট। অর্থাৎ আইএসএল কাপের পাশাপাশি আইএসএলের লিগ শিল্ড ও থাকছে আগের মতোই। যা চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। রাউন্ড রবিন পদ্ধতির মধ্যে দিয়ে আয়োজিত হতে পারে প্রায় দেড়শোটির বেশি ম্যাচ। তারপর আগের মতোই সুপার সিক্স। অর্থাৎ টেবিলের সেরা ছয়টি দল চলে যাবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। সব মিলিয়ে আয়োজিত হতে পারে প্রায় ১৭০টির কাছাকাছি ম্যাচ।

   

আরও দেখুনঃ শুক্রবার থেকেই মিলবে সিএফএল ডার্বির টিকিট, কোথায় ও কখন ?

তবে এই টুর্নামেন্টে চার্চিল ব্রাদার্স খেলবি কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। (ISL 2026)বিষয়টি রয়েছে ধোঁয়াশার মধ্যে। অন্যদিকে, গতবার সকলকে টেক্কা দিয়ে লিগের সর্বোচ্চ স্থান ধরে রেখেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেই সুবাদে এবার আন্তজার্তিক মঞ্চে প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গল। গতবারের মত এবার ও ভারতসেরা হওয়ার টার্গেট থাকবে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের।

Advertisements
Advertisements