সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী অক্টোবর থেকেই শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল (ISL 2026)। অবশেষে আজ কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের সূচি। যেখানে এবার গোয়ার নয়া দল হিসেবে থাকছে শক্তিশালী চার্চিল ব্রাদার্স। তাদের দিকে ও এবার বিশেষ নজর থাকবে ফুটবলপ্রেমীদের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১০ই অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম দিল্লি ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। তারপর সেইদিন দ্বিতীয় ম্যাচে নামবে এফসি গোয়া এবং চেন্নাইয়িন এফসি।
কিন্তু কবে মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম থেকেই সেদিকে নজর ছিল প্রত্যেক ফুটবলপ্রেমীদের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৯শে নভেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ডার্বিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান। হিসাব অনুযায়ী যেটি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হিসেবেই গন্য হতে চলেছে। সেদিকেই বিশেষ নজর থাকবে বাংলার ফুটবলপ্রেমী মানুষদের। তবে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত দাপট থেকেছে মোহনবাগান সুপার জায়ান্টের।
পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত আইএসএল ডার্বিতে জয় পায়নি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে মাত্র দুইটি ড্র। বাকি সমস্ত ক্ষেত্রেই বাজিমাত করেছিল সবুজ-মেরুন। সেই ধারাবাহিকতা আদৌও এবার বজায় থাকে নাকি জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ সেটাই দেখার।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
