Kolkata Police: নতুন ইউনিট তৈরি হচ্ছে কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে চালু হচ্ছে ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা DCRB। এই ইউনিটের দায়িত্ব হবে ICJS-এর অধীনে CCTNS, eSakshya, e-Summons, MedLeaPR, e-Forensics, Nyay Shruti-সহ বিভিন্ন ডিজিটাল ব্যবস্থার নজরদারি ও সমন্বয়।
জানা যাচ্ছে, প্রত্যেক DCRB-তে থাকবেন ১ জন সাব-ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং ৪ জন কনস্টেবল। মোট ৮ জন থাকবেন। এই ইউনিট সরাসরি ডেপুটি কমিশনারের তত্ত্বাবধানে কাজ করবে। এই ইউনিত বিভিন্ন কাজ করবে যেমন – ডেটার মান যাচাই, থানাগুলিকে প্রযুক্তিগত সহায়তা করা, প্রশিক্ষণ এবং নিয়মিত পরিদর্শন।
সম্প্রতি, কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশের ক্যাডারে বদলি হওয়া ৪৯ জন আধিকারিক/কর্মীকে মূল ক্যাডারে ফেরানোর নির্দেশ দেয় রাজ্য সরকার। এছাড়াও, রাজ্য পুলিশে বড় রদবদল হয়। একসঙ্গে ২০ ইনস্পেক্টরের বদলির নির্দেশ দেওয়া হয়। বাঁকুড়া, হাওড়া, বারাকপুরের অফিসাররা, বদলি জলপাইগুড়ি, চন্দননগর, শিলিগুড়ির ইনস্পেক্টরও, বাঁকুড়ার আইসিকে রানিবাঁধ থানায় বদলি, খড়দার আইসিকে বদলি ডিআইবি পূর্ব বর্ধমানে, শিলিগুড়ি থানার আইসিকে পাঠানো হয় ময়নাগুড়িতে৷
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের ইনস্পেক্টরদেরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। CID, STF, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB), এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), ভিজিল্যান্স কমিশন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-সহ একাধিক গুরুত্বপূর্ণ শাখায় বদলি করা হয়েছে অফিসারদের।
