তেজস Mk2-এর ইঞ্জিন তৈরিতে বড় অগ্রগতি! GE-র সঙ্গে প্রযুক্তিগত জট কাটাল HAL

নয়াদিল্লি: দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল ভারত। (Tejas Mk2)তেজস Mk2 যুদ্ধবিমানের জন্য আমেরিকার GE Aerospace-এর F414 জেট ইঞ্জিন ভারতে তৈরির পরিকল্পনায় প্রযুক্তিগত…

tejas-mk2-f414-engine

নয়াদিল্লি: দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল ভারত। (Tejas Mk2)তেজস Mk2 যুদ্ধবিমানের জন্য আমেরিকার GE Aerospace-এর F414 জেট ইঞ্জিন ভারতে তৈরির পরিকল্পনায় প্রযুক্তিগত স্তরের যাবতীয় জটিলতা মিটিয়ে ফেলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL।

Advertisements

এবার অপেক্ষা শুধু বাণিজ্যিক প্রস্তাবের। HAL-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবি কে. জানিয়েছেন, GE Aerospace-এর কাছ থেকে বাণিজ্যিক প্রস্তাব অক্টোবরের মধ্যে আসতে পারে। তবে এত বড় এবং জটিল প্রকল্পের কারণে প্রয়োজনে আরও এক-দুই মাস সময় লাগতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

   

আরও দেখুনঃ FCRA নিবন্ধিত NGO সংস্থা কমলেও বেড়েছে বিদেশি অনুদান! চিন্তায় কেন্দ্র

HAL-এর তরফে জানানো হয়েছে, F414 ইঞ্জিন ভারতে উৎপাদনের (Tejas Mk2)ক্ষেত্রে প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে GE Aerospace-এর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। ইঞ্জিনের প্রযুক্তিগত পরামিতি এবং উৎপাদনের সঙ্গে সম্পর্কিত মূল বিষয়গুলি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর ফলে পরবর্তী ধাপে দুই সংস্থার মধ্যে সরাসরি বাণিজ্যিক আলোচনা শুরু করার পথ খুলে গেল। এই আলোচনায় ইঞ্জিনের মোট দাম, ধাপে ধাপে উৎপাদনের সময়সূচি এবং প্রযুক্তি হস্তান্তরের সঠিক কাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নির্ধারণ করা হবে।

Advertisements

HAL কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, GE Aerospace আগে বাণিজ্যিক কাঠামো প্রস্তুত করার জন্য প্রায় তিন মাস সময় চেয়েছিল। (Tejas Mk2)সেই সময়সীমা অনুযায়ী অক্টোবরের মধ্যে প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পটির ব্যাপকতা এবং প্রযুক্তিগত ও বাণিজ্যিক জটিলতার কথা মাথায় রেখে সময়সীমা কিছুটা বাড়তেও পারে।

ভারতে F414 ইঞ্জিন তৈরি (Tejas Mk2)শুধু একটি নির্দিষ্ট যুদ্ধবিমান প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ নয়, দেশের নিজস্ব সামরিক বিমান ইঞ্জিন তৈরির পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও এটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। GE F414 একটি আফটারবার্নিং টার্বোফ্যান ইঞ্জিন, যার থ্রাস্ট ক্ষমতা প্রায় ৯৮ কিলোনিউটন। এই ইঞ্জিনই ভবিষ্যতের তেজস Mk2 যুদ্ধবিমানে ব্যবহার করার জন্য নির্বাচিত হয়েছে। বর্তমানে তেজস Mk1A-তে ব্যবহৃত F404 ইঞ্জিনের তুলনায় F414 আরও বেশি শক্তিশালী।

ভারত ও আমেরিকার মধ্যে তৈরি হওয়া বৃহত্তর কাঠামোর আওতায় এই প্রকল্পে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এমন প্রযুক্তি হস্তান্তর বাস্তবায়িত হলে ভারতে যুদ্ধবিমান ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে দেশীয় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পরিকল্পনা অনুযায়ী, তেজস Mk2 প্রকল্পের জন্য দেশে অন্তত ৯৯টি F414 ইঞ্জিন উৎপাদনের লক্ষ্য রয়েছে।

Advertisements