দেশে ফিরবে নেতাজির চিতাভস্ম? কন্যা অনিতার আর্জিতে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ‘নির্বাসন’-কেই সবচেয়ে বেশি ভয় পেতেন তিনি। অথচ স্বাধীন ভারতের সেই বীর সংগ্রামীর চিতাভস্ম আজ আট দশক ধরে ভিনদেশের এক মন্দিরে ‘নির্বাসিত’! তিনি নেতাজি সুভাষচন্দ্র…

নয়াদিল্লি: ‘নির্বাসন’-কেই সবচেয়ে বেশি ভয় পেতেন তিনি। অথচ স্বাধীন ভারতের সেই বীর সংগ্রামীর চিতাভস্ম আজ আট দশক ধরে ভিনদেশের এক মন্দিরে ‘নির্বাসিত’! তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। এবার জাপানের রেনকোজি মন্দির থেকে তাঁর চিতাভস্ম দেশে ফিরিয়ে এনে শেষকৃত্য সম্পন্ন করার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কন্যা অনিতা বসু পাফ। তাঁর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে নোটিস জারি করল শীর্ষ আদালত।

Advertisements

মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনিতার হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর সওয়াল শোনার পরই প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই ইস্যুতে কেন্দ্রের বক্তব্য তলব করেছে। দীর্ঘদিন ধরেই বাবার চিতাভস্ম মাতৃভূমিতে ফেরানোর আর্জি জানিয়ে আসছেন অনিতা। প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতেও তিনি এই আবেদন করেন। চলতি বছরে জার্মানি থেকে অনিতা আক্ষেপ প্রকাশ করে লিখেছিলেন, ভারত স্বাধীন হওয়ার ৭৮ বছর পরেও সুভাষচন্দ্রের পার্থিব অবশেষ দেশে ফেরানো সম্ভব হয়নি। তিনি মনে করিয়ে দেন, সে সময় টোকিয়োয় বসবাসকারী ভারতীয়দের অনুরোধে রেনকোজি মন্দিরের প্রধান পুরোহিত নেতাজির চিতাভস্ম ‘কয়েক মাসের জন্য’ সংরক্ষণ করতে রাজি হয়েছিলেন। কিন্তু দেখতে দেখতে ৮০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত।

   

১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইহোকু (অধুনা তাইওয়ান) বিমান দুর্ঘটনায় নেতাজির অন্তর্ধান নিয়ে আজও দেশজুড়ে বিতর্ক রয়েছে। তবে অনিতা পাফের বক্তব্য স্পষ্ট। তিনি আগেই জানিয়েছেন, নেতাজির মৃত্যু নিয়ে অন্তত ১১টি তদন্ত রিপোর্ট ও বহু নথি বর্তমানে প্রকাশ্যে এসেছে। তাই ওই বিমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি মেনে নেওয়াই উচিত। এমনকি রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম যে নেতাজিরই, তা প্রমাণের জন্য নিজের ডিএনএ (DNA) নমুনা দিয়ে সাহায্য করতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন অনিতা। শীর্ষ আদালত নোটিস জারি করায়, চিতাভস্ম দেশে ফেরানোর এই দীর্ঘ লড়াই এবার নতুন মোড় নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Advertisements

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements