রেলের বড় পদক্ষেপ, শ্রাবণী মেলা উপলক্ষে ২১ জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা

শ্রাবণী মেলা উপলক্ষে ২১ জোড়া মেলা স্পেশাল ট্রেন ঘোষণা করেছে পূর্ব রেল (Special Trains)। লক্ষ লক্ষ পূর্ণ্যার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বেশ…

Kolkata-NJP summer special train

শ্রাবণী মেলা উপলক্ষে ২১ জোড়া মেলা স্পেশাল ট্রেন ঘোষণা করেছে পূর্ব রেল (Special Trains)। লক্ষ লক্ষ পূর্ণ্যার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। কিছু নির্দিষ্ট স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে। কিছু স্টেশনের ক্ষেত্রে স্টপেজ টাইম বাড়ানো হয়েছে।

Advertisements

পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে শনিবার দায়িত্ব নেন গীতিকা পাণ্ডে। এরপর তিনি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি যেমন মেলা চলাকালীন ২৪ ঘণ্টা নজরদারি, যাত্রী নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা এবং মেলা স্পেশাল ট্রেনের সময়ানুবর্তিতা।

   

শ্রাবণী মেলার জন্য জসিডি, দেওঘর, বৈদ্যনাথ ধাম ও বাসুকিনাথ স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট পরিষেবা আরও সহজ ও দ্রুত করতে ২০টি ইউটিএস কাউন্টার, ৬টি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন এবং ৩০টি মোবাইল ইউটিএস ডিভাইস চালু রাখা হয়েছে।

শ্রাবণী মেলা উপলক্ষে চলবে স্পেশাল ট্রেন। ২১ জোড়া ট্রেন চালাবে পূর্ব রেল। জানা যাচ্ছে, মোট ১,০১৭টি ট্রিপ পরিচালনা করবে। একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন যেমন গোরক্ষপুর, রক্সৌল, জয়নগর, দানাপুর, পটনা, বারাণসী, জামালপুর, গোড্ডা এবং সাহেবগঞ্জ-এর সঙ্গে সংযোগ বজায় রাখবে এই বিশেষ ট্রেনগুলি। যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে মিথিলা এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস এবং মোকামা এক্সপ্রেসে অতিরিক্ত কোচ যোগ করা হয়েছে।

Advertisements

জরুরি পরিস্থিতির ক্ষেত্রে মধুপুর, জসিডি ও আসানসোলে তিনটি অতিরিক্ত ট্রেনের রেক প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়া, মেলা চলাকালীন ২৪ ঘণ্টা পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

Advertisements