কলকাতায় আজ কি বাড়ল পেট্রল-ডিজেলের দাম? বিশ্ব বাজারে তেলের দাম কমায় প্রশ্ন গ্রাহকদের

সোমবার ২১শে সেপ্টেম্বর জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে গোটা দেশে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে স্বস্তি মিলেছে। রিপোর্ট বলছে আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২…

Petrol, Diesel Fresh Prices Announced: Check Rates in Your City on August 31

সোমবার ২১শে সেপ্টেম্বর জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে গোটা দেশে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে স্বস্তি মিলেছে। রিপোর্ট বলছে আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ শতাংশের বেশি কমেছে ও ব্যারেল পিছু ১০১.৭১ ডলারের কাছাকাছি রয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দামও ১০০ ডলারের কাছে থাকায় বাজারের টানাপোড়েন পুরো কাটেনি।

Advertisements

বিশ্ববাজারে জ্বালানির দামে হেরফের হলেও তার প্রভাব কলকাতার পেট্রল-ডিজেলের দামে বিশেষ পড়েনি। তাই গাড়িচালকদের জন্য বাড়তি কোনও চাপ তৈরি হয়নি আজ। আজ সোমবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর কলকাতায় পেট্রলের দাম ১১৩.৫১ টাকা প্রতি লিটার। এদিকে, কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে। শহরে ডিজেলের দাম ৯৯.৮২ টাকা প্রতি লিটার। দুই জ্বালানির ক্ষেত্রেই আজ কোনও পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে।

   

জানা গিয়েছে, গ্রাহককে স্বস্তি দিয়ে গতকালের দামেই শহরে বিকোচ্ছে জ্বালানি। আজ তাহলে গত এক সপ্তাহের দামেই কিনতে হবে জ্বালানি। দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম গতকালের মতোই রয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৭ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার।

জ্বালানি সংস্থাগুলি সকাল ৬টায় সংশ্লিষ্ট দিনের দাম প্রকাশ করে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেই যে ভারতের বাজারে তেলের দাম কমবে, এমনটা নয়। দেশের খুচরো জ্বালানির দাম বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন ডলারের বিনিময় মূল্য, জ্বালানি বাজারে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামে ওঠানামা, কর ও যাতায়াত খরচের ওপর ভিত্তি করে জ্বালানির দাম স্থির হয়।

Advertisements
Advertisements