জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে গোটা দেশে। কলকাতাও ব্যতিক্রম নয়। তাই গাড়িচালকদের জন্য বাড়তি কোনও চাপ তৈরি হয়নি আজ। আজ রবিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর কলকাতায় পেট্রলের দাম ১১৩.৫১ টাকা প্রতি লিটার। এদিকে, কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে। শহরে ডিজেলের দাম ৯৯.৮২ টাকা প্রতি লিটার। দুই জ্বালানির ক্ষেত্রেই আজ কোনও পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে সামান্য। তবে তাতে হেরফের হয়নি ভারতের বিভিন্ন শহরের তেলের দামে। কলকাতাতেও আপাতত বাড়েনি তেলের দাম। গ্রাহককে স্বস্তি দিয়ে গতকালের দামেই শহরে বিকোচ্ছে জ্বালানি। আজ তাহলে গত এক সপ্তাহের দামেই কিনতে হবে জ্বালানি।
সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপিছু ৯৩ সেন্ট কমে ১০৭.৮২ ডলারে নেমেছে। একই সময়ে আমেরিকার WTI ক্রুডের দামও ৯৭ সেন্ট কমে হয়েছে ১০৪.৮৬ ডলার প্রতি ব্যারেল। তবে তার প্রভাব ওখনও ভারতে পড়েনি।
জ্বালানি সংস্থাগুলি সকাল ৬টায় সংশ্লিষ্ট দিনের দাম প্রকাশ করে। সেই অনুযায়ী আজ কলকাতায় পেট্রল ও ডিজেলের দামে কোনও হেরফের নেই। পেট্রল ও ডিজেলের দাম একই থাকার ফলে গাড়ি ব্যবহারকারী ও চালকদের জ্বালানি খরচ সেভাবে বাড়েনি। এটা স্বস্তির ব্যাপার হলেও, দেশের অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় অপেক্ষাকৃত দাম বেশি কলকাতায়।
দেশের অন্য শহরে কত দাম?
কলকাতার তুলনায় দিল্লিতে পেট্রলের দাম কম। সেখানে এক লিটার পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা। মুম্বইয়ে পেট্রলের দাম ১১১.২১ টাকা, ডিজেল ৯৭.৮৩ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৬ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা। বেঙ্গালুরুতে পেট্রল ১১১.৬৮ টাকা এবং ডিজেল ৯৯.৫৬ টাকা লিটার।
