পুরভোটের আগে সংগঠন মজবুতিতে জোর, ৪৩টি সাংগঠনিক জেলার দায়িত্বে নতুন ইনচার্জ বঙ্গ বিজেপির

নতুন করে সংগঠন সাজাতে বড় পদক্ষেপ বঙ্গ বিজেপির। রাজ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার ৪৩টি জেলায় নতুন করে ইনচার্জ নিয়োগ করল বিজেপি। দলের বিধায়ক ও…

নতুন করে সংগঠন সাজাতে বড় পদক্ষেপ বঙ্গ বিজেপির। রাজ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার ৪৩টি জেলায় নতুন করে ইনচার্জ নিয়োগ করল বিজেপি। দলের বিধায়ক ও রাজ্যে স্তরের নেতাদের ওপর এই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার জন্য এই ইনচার্জ নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisements

সামনে পুরসভা নির্বাচন। তার আগে সংগঠনের খামতি ও ফাঁক ফোঁকরগুলিকে ভরে ফেলতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। তৃণমূল স্তর থেকে যাতে সংগঠন আরও জোরদার হয়, তার ব্যবস্থা করা হচ্ছে বিজেপির পক্ষ তেকে। সেই পদক্ষেপের অংশ হিসেবেই ইনচার্জ বদল ও নিয়োগ বলে খবর। কোন এলাকায় দুর্বলতা রয়েছে, কোন এলাকায় সাংগঠনিক শক্তি জোরদার, সেই কাজেই গুরুত্ব দেবেন এই নতুন ইনচার্জরা।

   

৪৩টি জেলার সাংগঠনিক দায়িত্ব যাঁরা পেয়েছেন, তাঁরা দলেরই বিধায়ক ও রাজ্য স্তরের নেতা। দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলির কর্মীদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানো, বৈঠকের মাধ্যমে দলীয় সিদ্ধান্ত ও বার্তা ছড়িয়ে দেওয়া, স্থানীয় নেতৃত্বর কাজের মূল্যায়ন করা খতিয়ে দেখার কাজ করবেন ইনচার্জরা। বুথ লেভেলে সংগঠনকে চাঙ্গা করা বিজেপির লক্ষ্য। যাতে পুরভোটের আগে দলীয় গঠন মজবুত হয়। ইনচার্জদের মাধ্যে জেলার সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে খবরাখবর নেবেন রাজ্য নেতৃত্ব।

নির্বাচন প্রক্রিয়া প্রস্তুতি কীভাবে শুরু করা হবে, তার রূপরেখাও প্রাথমিকভাবে কর্মীদের জানাবেন এই ইনচার্জরা। রাজনৈতিক মহলের নজরে এখন নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জরা নিজেদের এলাকায় কীভাবে সংগঠনকে সক্রিয় করেন। পুরভোটের আগে এই নতুন সাংগঠনিক কাঠামো বিজেপির নির্বাচনী প্রস্তুতিতে কী ভূমিকা নেয়, সেটাই দেখার।

Advertisements
Advertisements