সেপ্টেম্বরের শেষ রবিবারে তেলের দর কত? কলকাতায় পেট্রল-ডিজেলের আজকের দাম জানুন

আজ কলকাতায় পেট্রল ও ডিজেল প্রতি লিটার কত টাকা করে বিকোচ্ছে, কোনও বদল কি এসেছে প্রতি লিটার জ্বালানির দামে? রিপোর্ট বলছে ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার…

todays-fuel-prices-whats-new-for-petrol-and-diesel-on-october-26

আজ কলকাতায় পেট্রল ও ডিজেল প্রতি লিটার কত টাকা করে বিকোচ্ছে, কোনও বদল কি এসেছে প্রতি লিটার জ্বালানির দামে? রিপোর্ট বলছে ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার কলকাতায় পেট্রলের দাম ১১৩.৫১ টাকা প্রতি লিটার। অন্যদিকে ডিজেলের দাম ৯৯.৮২ টাকা প্রতি লিটার। দু’টি জ্বালানির ক্ষেত্রেই আগের দিনের তুলনায় কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে।

Advertisements

জ্বালানি সংস্থাগুলি সকাল ৬টায় সংশ্লিষ্ট দিনের দাম প্রকাশ করে। দেশের খুচরো জ্বালানির দাম বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন ডলারের বিনিময় মূল্য, জ্বালানি বাজারে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামে ওঠানামা, কর ও যাতায়াত খরচের ওপর ভিত্তি করে জ্বালানির দাম স্থির হয়।

   

বেশ কয়েক মাস ধরেই কলকাতায় জ্বালানির দামে কোনও পরিবর্তন আসেনি। এনডিটিভি রিপোর্ট অনুযায়ী বিশ্ব বাজারে কিন্তু তেলের দামে বিরাট ওঠা পড়া দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের প্রভাব যদিও ভারতের বাজারে পড়েনি। ২৬ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ১০৪.৩ ডলার, আর WTI ক্রুডের দাম ছিল প্রায় ৯২.৪১ ডলার। গত কয়েক দিনে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের উপরে থেকেছে।

তবে স্বস্তির খবর পেট্রল ডিজেলের দাম স্থির রয়েছে কলকাতায়। এদিকে, কলকাতার মতোই গতকালের দামেই অন্যান্য মেট্রো শহরগুলিতে বিকোচ্ছে জ্বালানি। গত এক সপ্তাহের দামেই কিনতে হচ্ছে পেট্রল ডিজেল। দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম গতকালের মতোই রয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৭ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় জ্বালানির দাম বেশি।

Advertisements
Advertisements