নাম না করে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের, ‘শোধরানো না হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ভারত’

পাকিস্তানকে ফের বিশ্বমঞ্চে তুলোধনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেদেশের নাম না করে তিনি বলেন সন্ত্রাসবাদী রাষ্ট্র যেন শুধরে যায়। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স…

s-jaishankar-sharp-reply-to-pakistani-journalist-on-terrorism

পাকিস্তানকে ফের বিশ্বমঞ্চে তুলোধনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেদেশের নাম না করে তিনি বলেন সন্ত্রাসবাদী রাষ্ট্র যেন শুধরে যায়। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। সেক্ষেত্রে যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে, তাদের জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Advertisements

জয়শঙ্কর বলেন বছরের পর বছর ধরে আমাদের প্রতিবেদশী দেশ সন্ত্রাসবাদকে উস্কানি দিয়ে আসছে। আর তাঁরাই পরে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার চেষ্টা করছে। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চও তাঁর ব্যতিক্রম নয়। এই সমাবেশে দাঁড়িয়েও তারা চেষ্টা করছে ভারতকে ছোট করে দেখানোর। যা কখনই বরদাস্ত করা হবে না। তারা বারবার সন্ত্রাসবাদকে গুরুত্বহীন ঘটনা বলে দেখানোর চেষ্টা করেছে। ওরা যদি না শোধরায়, তবে ভারত এমন পদক্ষেপ করবে যা উদাহরণ হয়ে থাকবে। সন্ত্রাসবাদের বিষয়ে আমাদের সর্বদা জিরো টলারেন্স নীতি। সন্ত্রাসবাদ সর্বদা শান্তির জন্য একটি গুরুতর হুমকি।

   

জয়শঙ্কর আরও বলেন যারা সন্ত্রাসবাদ চালায়, সেই অপরাধীকেই নিজের ভুল শোধরাতে হবে। বন্ধুত্ব ও বন্দুক পাশাপাশি থাকতে পারে না। এদিনের ভাষণে পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে আনেন বিদেশমন্ত্রী। বলেন, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জন সাধারণ নাগরিক, বেশিরভাগ পর্যটক, নিহত হওয়ার ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল। এবং সেই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসী পরিকাঠামো গুঁড়িয়ে দিয়েছিল।

Advertisements