দমকলে ১৪০০ পদে বড় নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, এক বছরে আড়াই হাজার স্থায়ী চাকরি

কলকাতা: রাজ্যজুড়ে দমকল বিভাগকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার দমকলের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, রাজ্য…

কলকাতা: রাজ্যজুড়ে দমকল বিভাগকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার দমকলের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই দমকল বিভাগে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হচ্ছে। এর মাধ্যমে মোট ১,৪০০ টি পদে নতুন কর্মী নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisements

কোন কোন পদে নিয়োগ?

সরকারি ঘোষণা অনুযায়ী, দমকলের বিভিন্ন বিভাগে যে পদগুলিতে নিয়োগ করা হবে, তার তালিকাটি হলো-

   
  • ১,০০০ জন ফায়ার অপারেটর (Fire Operator)।
  • ৩২৫ জন ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার (Fire Engine Operator cum Driver)।
  • ৭৫ জন সাব অফিসার (Sub Officer)।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, আগামী এক বছরের মধ্যে আরও ২,৫০০ টি স্থায়ী (Permanent) পদ তৈরি করে সেখানে নিয়োগ করা হবে। আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হলেও এই ধরনের সংবেদনশীল বিভাগে এভাবে কর্মী নিয়োগ করা উচিত নয়, কারণ এখানে অন্তত ছয় মাসের কঠোর প্রশিক্ষণ প্রয়োজন হয়। তবে বিগত দিনে নিযুক্ত স্বল্প বেতনের চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ সুযোগ এলে বেতন বৃদ্ধির কথাও বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

তারাপীঠ ও নিউ মার্কেট অগ্নিকাণ্ড প্রসঙ্গ

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুটি বড় অগ্নিকাণ্ড, তারাপীঠ ও নিউ মার্কেটের ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আগুনে সরাসরি পুড়ে কারও মৃত্যু না হলেও মূলত ধোঁয়ার কারণেই প্রাণহানির ঘটনা ঘটেছে। দুটি জায়গাতেই হোটেল কর্তৃপক্ষ লোভের বশে এগজিট পয়েন্টে বা জরুরি নির্গমণ গেটে তালা লাগিয়ে রেখেছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, “আমি অবাক! এগজিটে তালা লাগানো ছিল, যাতে বোর্ডাররা টাকা না দিয়ে ভোরে বেরিয়ে যেতে না পারে। দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে।”

Advertisements

অবশ্য ওই দুটি বড় দুর্ঘটনায় যথাক্রমে ৩০ জন ও ৮০ জন আটকে পড়া মানুষকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করায় দমকলকর্মীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের এই কাজের স্বীকৃতিস্বরূপ ‘জীবন রক্ষা মেডেল’ দিয়ে সম্মানিত করার কথা ঘোষণা করা হয়েছে। এ দিন অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তির ১৯৮ টি মিড সাইজ ওয়াটার টেন্ডার (MSWTS), ২৫ টি মাল্টি পারপাস ফায়ার টেন্ডার (MPFTS) এবং ৩ টি আর্টিকুলেটিং ওয়াটার টাওয়ারের মতো অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Advertisements