মহালয়ায় বিশ্বরেকর্ডের লক্ষ্য! ইডেনে ৩ হাজার ঢাক, ৪ হাজার শঙ্খধ্বনির মেগা আয়োজন

কলকাতা: বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে আরও এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এবার নজিরবিহীন উদযাপনের প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে…

কলকাতা: বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে আরও এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এবার নজিরবিহীন উদযাপনের প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার মহোদ্যোগ নিয়ে আগামী মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে এক বিরাট মেগা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। একসঙ্গে ৩ হাজার ঢাকি এবং ৪ হাজার শঙ্খবাদকের সমাগমে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা। নবান্ন সূত্রে খবর, মহালয়ার সেই পবিত্র লগ্নে ইডেন গার্ডেন্স জুড়ে একযোগে ৩ হাজার ঢাকের বোল ও ৪ হাজার শঙ্খধ্বনিতে মুখরিত হবে গোটা চত্বর।

Advertisements

প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বিশেষ কর্মসূচি

মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে মোট তিন ঘণ্টার একটি বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। ওই মেগা ইভেন্টের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টা উপস্থিত থাকবেন। তাঁর সামনেই বাংলার হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে জাঁকজমকপূর্ণভাবে তুলে ধরার বিশেষ পরিকল্পনা রয়েছে রাজ্য প্রশাসনের।

   

লেজার শো ও ড্রোন শোয়ের চমক

প্রধানকক্ষ ও মূল অনুষ্ঠান ছাড়াও বাকি দুই ঘণ্টা ধরে চলবে চোখ ধাঁধানো সাংস্কৃতিক পরিবেশনা। যেখানে অংশ নেবেন বাংলার বিশিষ্ট শিল্পীরা। শুধু বাদ্যযন্ত্রের ধ্বনি বা গানবাজনা নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দুর্গাপুজোর আবহ এবং ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে থাকছে আকর্ষণীয় লেজার শো (Laser Show) এবং ড্রোন শো (Drone Show)-এর বিশেষ বন্দোবস্ত। ইউনেস্কোর পর এবার গিনেস রেকর্ডের মুকুট পরে বাংলার দুর্গোৎসবকে বিশ্বমঞ্চে চিরস্থায়ী করতে নবান্নের এই মেগা আয়োজন যে এক ঐতিহাসিক মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।

দমকলে ১৪০০ পদে বড় নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, এক বছরে আড়াই হাজার স্থায়ী চাকরি

Advertisements

তৃণমূল আমলে কেমন ছিল প্রশাসন? সিসিটিভি লোপাট থেকে রিগিং, বিস্ফোরক রাজীব সিনহা

Advertisements