কলকাতা: অনুপ্রবেশকারী (Bangladeshi Infiltrators) ইস্যুতে কড়া ভারত সরকার। তৃণমূলের মতো তোষণের পথে হাঁটেনি একাধিক অবিজেপি সরকার। কড় পদক্ষেপ করেছে কংগ্রেস পরিচালিত কর্ণাটক। আতঙ্কে দক্ষিণ ভারত থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে এসেছিল একদল বাংলাদেশি। রায়দিঘির পরিত্যক্ত বাড়িতে থাকতেও শুরু করে। কিন্তু শেষরক্ষা হয়নি। ১০ বাংলাদেশিকে আটক করে রায়দিধি থানার পুলিশ।
বছর খানেক আগে বাংলাদেশে শুরু হয় ভারত বিরোধী আন্দোলন। বয়কট ভারত স্লোগান তুলে ভারতীয় পণ্য বর্জন করা হয়। সেই সময় রুজির টানে ভারতে আসে অনেক বাংলাদেশি। স্পষ্ট করে বললে, অনুপ্রবেশ করে ভারতে ঢোকে কাজের খোঁজে। ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। পহেলগাঁও হামলার পর সেই অনুপ্রবেশকারীদের ধরে ধরে তাড়ানো হয়। কড় পদক্ষেপ নেয় কর্ণাটকের কংগ্রেস সরকার। দ্রাবিড়ভূমের সেই রাজ্য থেকে অনেক অনুপ্রবেশকারীকে আটক করা হয়।
কর্ণাটক প্রশাসনের নজরদাড়ি এড়িয়ে পশ্চিমবঙ্গে এসেছিল ১০ বাংলাদেশি। তাদের মধ্যে ৫ পুরুষ, ২ মহিলা এবং ৩ শিশু। বাংলাদেশের ফিরোজপুরের বাসিন্দা তারা। কর্ণাটক থেকে এসে থাকতে শুরু করে রায়দিঘিতে। স্থানীয় ইয়াকুবের পরিত্যাক্ত বাড়িতে থাকছিল তারা। প্রয়াত ইয়াকুবের বাড়িতে ১০ জনের থাকার খবর পেয়ে আসরে নামে পুলিশ। আটক করা হয় ১০ বাংলাদেশিকে। আপাতত তাদের ঠিকানা লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টার। সরকারি নিয়ম মেনেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে সুন্দরবন জেলা পুলিশ সূত্রে।
দক্ষিণ ভারতে বাঙালি নির্মাণ শ্রমিকদের কদর আছে। মুর্শিদাবাদ থেকে কেরলে গিয়ে অনেক রাজমিস্ত্রি কাজ করেন। সীমান্তবর্তী মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশিদের অনেক মিল আছে। সেই সুযোগ কাজে লাগিয়েই অনুপ্রবেশ করে দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিকের কাজ করে বাংলাদেশিরা। সরাসরি পশ্চিমবঙ্গের শ্রমিকদের পেটে লাথি মারে। তেমনই করেছিল রায়দিঘিতে আটক ৫ বাংলাদেশি। কর্ণাটকে তারা নির্মাণ শ্রমিকের কাজ করতো। সেই কাজ না থাকলে কাগজ কুড়াতো। যা পাওয়া যায়, যতটা পাওয়া যায়। ভারতে তো খাবার অভাব নেই- এই মনোভাব থেকেই তো অনুপ্রবেশ করেছিল। কিন্তু সেই ছক আর বেশিদিন চলল না। এবার নিজের দেশে ফিরতেই হবে।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের
