অনুপ্রবেশের পর গরুপাচারের চেষ্টা! মুর্শিদাবাদে গ্রেফতার ২ মহম্মদ

কলকাতা: ৬ গরু নিয়ে সীমান্ত পেরনোর ছক (Cattle Smuggling)। হাতেনাতে পাকরাও দুই। ধৃত দু’জনেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাদের গ্রেফতার পাচারের মাথাকে ধরার চেষ্টা করছেন তদন্তকারীরা। Advertisements…

murshidabad-cattle-smuggling-two-bangladeshi-arrested-border

কলকাতা: ৬ গরু নিয়ে সীমান্ত পেরনোর ছক (Cattle Smuggling)। হাতেনাতে পাকরাও দুই। ধৃত দু’জনেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাদের গ্রেফতার পাচারের মাথাকে ধরার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisements

সীমান্ত পেরিয়ে অপরাধ, লুঠ। তারপর পালিয়ে যাওয়া- চেনা ছবি ছিল বাংলাদেশ সীমান্তে। বদলের বঙ্গে সেসব অতীত। প্রায় রোজই ধরা পড়ছে বাংলাদেশিরা। সেই পথেই বৃহস্পতিবার ভোরে পুলিশের জালে দুই বাংলাদেশি। ৬টি গরু নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার ছক কষেছিল। কিন্তু শেষরক্ষা হল না। তার আগেই খেল খতম।

   

ধৃত দুই বাংলাদেশির নাম মহম্মদ আবদুস সামাদ এবং মহম্মদ আসিকুল। সামাদের বয়স ২৬ বছর। আর আসিকুল ২৫ বছরের। ধৃত দু’জনেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বাসিন্দা। তাদের গতিবিধির কথা আগাম জানতে পারে পুলিশ। গোপন সূত্রে গরু পাচারের খবরও পুলিশের কানে পৌঁছায়। সেই মতো অভিযানে নামে সুতি থানার পুলিশ। সুজনীপাড়া এলাকায় চলে অভিযান। ৬ গরু সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, উর্দিধারীদের সামনে অনেক ছলাকলা করেছিল ধৃতরা। সন্দেহ হওয়ায় চেপে ধরে পুলিশ। আটক করে চলে জিজ্ঞাসাবাদ। পরে গ্রেফতার করা হয় দুই মহম্মদকে। ৬টি গরুও উদ্ধার করা হয়েছে। কিন্তু গরুগুলি কোথা থেকে আনা হচ্ছিল? পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত আছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ধৃত ২ বাংলাদেশিকে এদিন জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।

Advertisements

ভারত থেকে বাংলাদেশে গরু পাচার নতুন কিছু নয়। যুগ যুগ ধরে চলছে। মুসলিম প্রধান বাংলাদেশে গরুর মাংসের ব্যাপক চাহিদা। সেই সুবাদে গরু পাচারে ভাটা পড়েনি। অভিযোগ, বাংলাদেশে গরুর মাংসার বাজারের কথা ভেবেই সরাসরি গরু পাচারে জড়ায় তৃণমূল। কোটি কোটি টাকার কারবার হয়েছে। ভাগ গিয়েছে ক্যামাক স্ট্রিট থেকে কালীঘাটেও। কিন্তু বদলের বঙ্গে সেসব অতীত। অনুপ্রবেশকারী থেকে গরুপাচারকারী ধরতে তৎপর পুলিশ। ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি।

 

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের

Advertisements