স্কুলগুলিতে নিষিদ্ধ হতে চলেছে বোরখা-নকাব? ইতালির প্রধানমন্ত্রীর নয়া পরিকল্পনায় বিতর্কের ঝড়

বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ঘোষণা করেছেন দেশের স্কুলগুলির ক্লাসরুমে বিদেশী ছাত্র ছাত্রীর সংখ্যা সীমাবদ্ধ করা হবে। এরই সঙ্গে তিনি ঘোষণা…

Giorgia Meloni Makes Explosive Claim About Leftists

বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ঘোষণা করেছেন দেশের স্কুলগুলির ক্লাসরুমে বিদেশী ছাত্র ছাত্রীর সংখ্যা সীমাবদ্ধ করা হবে। এরই সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে ক্লাসে বোরখা বা নকাব পরে ঢোকা যাবে না। এরপরেই ঘোষণা নিয়ে বিতর্ক তৈরি হয়। রোমে তাঁর দল ‘ব্রাদার্স অফ ইতালি’-র যুব শাখা আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মেলোনি এই ঘোষণা করেন।

Advertisements

বর্তমানে ফ্রান্স, চিন সহ বিশ্বের ২৪টি দেশে বোরখা ও নকাব নিষিদ্ধ করা রয়েছে। এবার এই তালিকায় ঢুকতে চলেছে ইতালিও। মেলোনির ঘোষণা অনুযায়ী বিদেশী পড়ুয়াদের এবার থেকে শিখতে হবে ইতালীয় ভাষা। পড়ুয়াদের পাশাপাশি, ইতালীয় সমাজে মেশার জন্য তাঁদের বাবা মাকেও ইতালীয় ভাষা সাধারণ জ্ঞান থাকতে হবে। ২০২৭ সালেই ইতালিতে সাধারণ নির্বাচন। তার আগে মেলোনির এই একগুচ্ছ ঘোষণা কতটা পালে হাওয়া লাগাবে তা দেখার।

   

মেলোনির এই ঘোষণা হঠাৎ করে বলবৎ করা হচ্ছে না। এর আগেও এই ধরণের বক্তব্য উঠে এসেছিল তাঁর কথায়। সেই সঙ্গে ২০২৫ সালে ইতালির সংসদে পেশ করা হয় একটি বিল। যেখানে বলা হয়, দেশের পাবলিক প্লেসে পুরোপুরি শরীর ঢাকা পোশাক পরা যাবে না। বিশেষ করে স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকান-পাঠ, অফিসের মত জায়গায় বোরখা নকাব পরা যাবে না। মেলোনি সরকারের দাবি, এই পদক্ষেপ ইতালিতে সামাজিক সম্প্রীতি বাড়াবে।

Advertisements