আসছে ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প! বেকার ভাতা ও আবেদনের নিয়ম নিয়ে কী জানা যাচ্ছে?

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতি ও প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে নতুন সরকারি প্রকল্প ‘যুবশক্তি ভরসা’ নিয়ে। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য আর্থিক সহায়তার উদ্দেশ্যে এই প্রকল্প আনা…

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতি ও প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে নতুন সরকারি প্রকল্প ‘যুবশক্তি ভরসা’ নিয়ে। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য আর্থিক সহায়তার উদ্দেশ্যে এই প্রকল্প আনা হচ্ছে বলে খবর। স্নাতক ও মাধ্যমিক পাস বেকারদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা এবং এর জন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এই সংক্রান্ত মূল তথ্যগুলো একনজরে দেখে নেওয়া যাক-

Advertisements

কত টাকা ভাতা দেওয়া হবে?

স্নাতক পাস: যাঁরা স্নাতক পাস করার পরেও চাকরি পাননি, তাঁরা বেকার ভাতা হিসেবে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন।

   

মাধ্যমিক পাস: মাধ্যমিক পাস করে বেকার বসে থাকা যুবকরা প্রতি মাসে ২০০০ টাকা করে সহায়তা পাবেন।

কী কী নথিপত্র বা ডকুমেন্টস লাগবে?

প্রকল্পে আবেদন করার জন্য বেশ কিছু নথির প্রয়োজন হবে বলে জানা যাচ্ছে-

Advertisements
  • ভোটার কার্ড
  • জন্ম শংসাপত্র (Birth Certificate)
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট

ব্যাঙ্কের পাসবুক

এছাড়া আধার লিঙ্ক করা মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে সূত্রের খবর, চলতি বছরের অক্টোবর মাস থেকে এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। আবেদন পদ্ধতি সম্পর্কে স্পষ্ট কিছু না জানা গেলেও, অনলাইনে আলাদা পোর্টাল এবং অফলাইনেও আবেদন করার ব্যবস্থা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন। তবে শর্ত হিসেবে জানানো হচ্ছে, অন্য কোনো সরকারি ভাতা পেলে এই প্রকল্পের সুবিধা মিলবে কিনা, সে বিষয়ে অফিসিয়াল নির্দেশিকা আসার পরই স্পষ্ট ছবিটা সামনে আসবে।

পুলিশ সেজে কিশোরীকে গণধর্ষণ, বন্ধুকে হুমকি! এনকাউন্টারে পাকড়াও মূল অভিযুক্ত আসিফ

উত্তাল ঢেউ! মন্দারমণিতে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে মৃত্যু শিশু ও তরুণীর, নিখোঁজ স্বামী

Advertisements