ফের দুর্যোগের ভ্রুকুটি! উত্তরে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: বর্ষাকালীন অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফের ভিজছে বাংলা। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টিতে কার্যত স্তব্ধ জনজীবন। হাওয়া…

কলকাতা: বর্ষাকালীন অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফের ভিজছে বাংলা। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টিতে কার্যত স্তব্ধ জনজীবন। হাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে সরে উত্তর বঙ্গোপসাগরের ওপর অবস্থান করায় প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। যার ফলে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার এই দুর্যোগের মাত্রা আরও বাড়বে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বহাল থাকবে বুধবারও।

   

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের ভ্রুকুটি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার দুর্যোগের অভিমুখ কিছুটা ঘুরে বীরভূম ও মুর্শিদাবাদের দিকে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বড় কোনো সতর্কবার্তা আপাতত নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে উত্তরের পাহাড়ি জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিঙে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সাগর নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। ১৫ থেকে ১৭ জুলাই অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রের ওপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটানা এই বৃষ্টির জেরে নিচু এলাকাগুলোতে জল জমার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements

উত্তরবঙ্গের চা শিল্পে গভীর সংকট! শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৩৫টি শ্রমিক সংগঠন

প্রবল বর্ষণে বিপর্যস্ত দার্জিলিং পাহাড়, ধসে বন্ধ একাধিক রাস্তা, সতর্ক প্রশাসন

Advertisements