‘গুলি ছুড়লে দুষ্কৃতীদের জন্য মোয়া নয়’, বিস্ফোরক মন্তব্য সুকান্তর

বারুইপুরের ঘটনায় অভিযুক্তের এনকাউন্টার ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা। ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কোনও রেয়াত করা হবে না বলে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু…

sukanta-majumdar-adhir-ranjan-chowdhury

বারুইপুরের ঘটনায় অভিযুক্তের এনকাউন্টার ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা। ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কোনও রেয়াত করা হবে না বলে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন। সেই আবহেই বারুইপুরের ঘটনায় পুলিশের গুলিতে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনা সামনে আসে। পুলিশের দাবি, অভিযুক্ত পালানোর চেষ্টা করার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।

Advertisements

এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta on Baruipur) । তিনি পুলিশের পদক্ষেপকে সমর্থন করে বলেন, পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালাবে। তাঁর মন্তব্য, “পুলিশের দিকে গুলি ছুড়লে, পুলিশ তো আর জয়নগরের মোয়া ছুড়বে না। গুলিই ছুড়বে। তাতেই ঘটনা ঘটেছে হয়ত।” সুকান্তর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তাঁর বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশকে কঠোর ভূমিকা নিতে হবে এবং হামলার মুখে আত্মরক্ষার অধিকার পুলিশের রয়েছে।

   

অন্যদিকে, (Sukanta on Baruipur) শমীক ভট্টাচার্যও বারুইপুরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর বক্তব্য, অপরাধ করলে দল, মত বা পরিচয় কোনও কিছুই বিবেচনা করা হবে না। অন্যায় করলে প্রত্যেককেই শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার রাতে অভিযুক্তকে বারুইপুরের সূর্যপুর এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের দাবি, রাত প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ অভিযুক্ত আচমকা পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় বলেও পুলিশের দাবি। এরপর পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisements
Advertisements