“সাহায্য করুন, জিতে বিজেপিতে যাব”, সংঘকে প্রস্তাব তৃণমূল প্রার্থীর!

কলকাতা: বিধানসভা ভোটে (WB Assembly Election) হাওয়া ভালো ঠেকছে না। বিপদের আঁচ করেছেন বিদায়ী বিধায়ক। শেষমেশ গদি বাঁচাতে সংঘের দ্বারস্থ ঘাসফুলের প্রার্থী। বাংলার বিখ্যাত এলাকার…

tmc-candidate-offers-to-join-bjp-after-win-rss-contact-claim

কলকাতা: বিধানসভা ভোটে (WB Assembly Election) হাওয়া ভালো ঠেকছে না। বিপদের আঁচ করেছেন বিদায়ী বিধায়ক। শেষমেশ গদি বাঁচাতে সংঘের দ্বারস্থ ঘাসফুলের প্রার্থী। বাংলার বিখ্যাত এলাকার তৃণমূল প্রার্থীর এই কীর্তির খবর আসছে সূত্র মারফত।

Advertisements

দক্ষিণবঙ্গের এক জনবহুল এলাকার বিধায়ক। একুশের ভোটে জেতেন তৃণমূলের টিকিটে। প্রতিপক্ষ ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিধায়ক। সবুজ ঝড়ে উড়ে যায় দলবদলু প্রার্থী। ছাব্বিশে ফের তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। সব মসৃণ পথেই চলছিল। তাল কাটল বিজেপির প্রার্থী তালিকা।

   

আরও পড়ুন: ‘চুল সাদা হয়ে যাবে বিরোধী নাম ঘুচবে না!’ সংসদে হুমকি শাহের

এবারে বিজেপির প্রার্থীও দলবদলু। তবে আগের মতো হেভিওয়েট নয়। বর্তমান প্রার্থীর সাংগঠনিক দক্ষতা আছে। তাতেই তিনি তৃণমূল প্রার্থীর থেকে অনেক যোজন এগিয়ে। বিষয়টি বুঝতে বেগ পেতে হয়নি বিদায়ী বিধায়ককে। গদি বাঁচাতে সরাসরি সংঘের সঙ্গে যোগাযোগ করেছেন।

আরও পড়ুন: দেবাশীষের বাড়িতে আয়কর! ইডির জালে ফাঁসতে চলেছেন ফিরহাদ ঘনিষ্ট প্রোমোটার

টাকার টোপে যে সংঘ ভুলবে না তা বিলক্ষণ জানেন বিধায়ক। তাই সেখানে অন্য টোপ। সূত্রের খবর, তৃণমূলের সেই বিধায়ক মনে করছেন যে তৃণমূল আর ক্ষমতায় আসছে না। তবে বিধানসভায় নিজের আসন পাকা করে রাখতে চান তিনি। তাই তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যাওয়ার রাস্তা খুলে রাখতে চান।  সুত্রের খবর, সংঘকে তাঁর প্রস্তাব, “আমায় ভোটে জেটান। তারপর আমি বিজেপিতে নাম লেখাব।”  তবে এব্যাপারে ওই প্রার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি৷ আবার আরএসএসের পক্ষেও মুখ খোলা হয়নি৷

Advertisements
Advertisements