আগামী ৭ দিনেই নিস্পত্তি হবে SIR মামলার: সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আজ স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR case) প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের বাইরে সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান…

sir-case-supreme-court-west-bengal-voter-list-resolution

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আজ স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR case) প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের বাইরে সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান বিচারপতির এজলাসে মামলাটি উঠেছিল। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের রিপোর্টের কথা উল্লেখ করে বলেছেন যে, ইতিমধ্যে প্রায় ৪৫ লক্ষ থেকে ৪৭ লক্ষ নামের মামলা নিষ্পত্তি হয়ে গেছে। বাকি যে মামলাগুলো রয়েছে, সেগুলো আগামী সাত দিনের মধ্যে সমাধান করা হবে।

Advertisements

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় স্পষ্ট হয়েছে যে, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে। তিনি বলেন, “আজ প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি উঠেছিল। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেখে জানিয়েছেন যে, ৪৫ থেকে ৪৭ লক্ষ নামের মামলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বাকি মামলাগুলোর জন্য সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে।”

   

আরও দেখুনঃ CEO অফিসে SUCI’র অভিযান, নির্বাচন সংক্রান্ত দাবিতে সরব

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ব্যাপক বিতর্ক চলছে। অনেকে অভিযোগ করেছেন যে, এই প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। বিশেষ করে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র নামে হাজার হাজার মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এটা গণতন্ত্রের উপর আঘাত। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, তালিকা পরিষ্কার ও স্বচ্ছ করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে হওয়া এই বিশেষ সংশোধনীর (SIR) মাধ্যমে রাজ্যজুড়ে মোট প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত প্রথম দফার খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম বাদ গিয়েছিল। ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরও প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন ভোটারের নাম বাদ পড়ে। চূড়ান্ত তালিকার পরেও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন অবস্থায় ছিল। আজকের শুনানি শেষে সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে ৪৫ থেকে ৪৭ লক্ষের নামের মামলা নিস্পত্তি হয়ে গিয়েছে। বাকি আগামী ৭ দিনে হয়ে যাবে।

Advertisements
Advertisements