হিমঘরে বাইরের আলুকে অগ্রাধিকার, ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা

চন্দ্রকোনা: আলু সংরক্ষণ ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় কোল্ড স্টোরেজে (cold storages)৷ অভিযোগ, বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় কৃষকদের বঞ্চিত করা হচ্ছে।…

চন্দ্রকোনা: আলু সংরক্ষণ ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় কোল্ড স্টোরেজে (cold storages)৷ অভিযোগ, বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় কৃষকদের বঞ্চিত করা হচ্ছে।

Advertisements

এই অভিযোগ তুলে জগৎ মাতা হিমঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার কৃষকেরা তাঁদের দাবি, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের আলু স্টোরে রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। বরং ব্যবসায়ীদের মাধ্যমে জেলার বাইরে থেকে ট্রাকে করে আসা আলু আগে ঢোকানো হচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় চাষিরা।

   

তাঁদের আশঙ্কা, সময়মতো সংরক্ষণ করতে না পারলে মাঠের আলু নষ্ট হয়ে যাবে এবং বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কোল্ড স্টোর চত্বরে। ক্ষুব্ধ কৃষকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

অন্যদিকে, কোল্ড স্টোর কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, শ্রমিকের অভাবের কারণে দ্রুত লোডিং প্রক্রিয়া চালাতে গিয়ে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে কোনো কৃষককে ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে দেওয়া হয়নি বলেই তাঁদের দাবি।

Advertisements
Advertisements