পুজো দিয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের প্রচার শুরু

কোচবিহার: বাণেশ্বর মন্দিরে পুজো দিয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA) সুকুমার রায় প্রচার শুরু করলেন। সুকুমার রায়ের সঙ্গে ছিলেন বিজেপির কর্মীরা। দীর্ঘক্ষণ…

কোচবিহার: বাণেশ্বর মন্দিরে পুজো দিয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA) সুকুমার রায় প্রচার শুরু করলেন। সুকুমার রায়ের সঙ্গে ছিলেন বিজেপির কর্মীরা। দীর্ঘক্ষণ সময় বিজেপির প্রার্থীকে দেখা গিয়েছে পুজো দিতে।

Advertisements

কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই বালেশ্বর মন্দিরটি ঐতিহ্যপূর্ণ। মন্দিরে পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন প্রার্থী। এরপর বাণেশ্বর বাজার এলাকায় ভোট প্রচার করতে দেখা যায় প্রার্থীকে।

   

এর আগেও বিজেপি দলের উত্তর বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক ছিলেন। ফের এই আসনে তাকে ভরসা করেছে বিজেপি। বিজেপি প্রার্থী সুকুমার রায় বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী এই আসনে ফের জয়ী হব।’’

উল্লেখ্য, বাংলা ২ দফায় ভোট। প্রথম দফায় ১৫২ কেন্দ্রে ভোট। দ্বিতীয় দফায় ১৪২ কেন্দ্রে। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ৪ মে হবে ভোট গণনা।

Advertisements
Advertisements