চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা, ৩১৩ কোটির প্রকল্প আনল রাজ্য সরকার

উত্তরবঙ্গসহ রাজ্যের লক্ষ লক্ষ চা শ্রমিকের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। কেন্দ্রীয় প্রকল্পের আদলে এবার রাজ্যেও চালু হতে চলেছে…

উত্তরবঙ্গসহ রাজ্যের লক্ষ লক্ষ চা শ্রমিকের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। কেন্দ্রীয় প্রকল্পের আদলে এবার রাজ্যেও চালু হতে চলেছে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা’ (PMCSPY)। এই প্রকল্পের মাধ্যমে চা বাগান এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মপরিবেশের পরিকাঠামো উন্নয়নে মোট ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই প্রকল্প রূপায়ণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisements

রবিবার সকালে মুখ্যমন্ত্রী (suvendu adhikari) সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে চা শ্রমিকদের উদ্দেশে বার্তা দেন। তিনি লেখেন, রাজ্যের পরিশ্রমী চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই রাজ্যস্তরের কমিটির মাধ্যমে এই প্রকল্প চালু করা হচ্ছে, যা ভবিষ্যতে তাঁদের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

   

আরও পড়ুন: মাটিগাড়ায় জমি মাফিয়াদের বিরুদ্ধে বড় অভিযান! রাজু বিস্তার তালিকায় থাকা ৩ অভিযুক্ত গ্রেফতার

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, (suvendu adhikari) এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। চা বলয়ের উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করতে উপস্থিত ছিলেন একাধিক দফতরের শীর্ষ আমলারা। তাঁদের মধ্যে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, অর্থ দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, মহিলা ও শিশু উন্নয়ন দফতর, পিছিয়ে পড়া সম্প্রদায় উন্নয়ন দফতর এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের শীর্ষ আধিকারিকরা। বিভিন্ন দফতরের সমন্বয়ের মাধ্যমেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

Advertisements

সরকারি সূত্র অনুযায়ী, ৩১৩.৩০ কোটির (suvendu adhikari) এই প্রকল্প মূলত তিনটি প্রধান ভাগে বিভক্ত। প্রতিটি ভাগ চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের নির্দিষ্ট ক্ষেত্রকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: চা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে দার্জিলিং জেলা চা বাগান মজদুর ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক ভবনে স্মারকলিপি প্রদান

প্রথমত, (suvendu adhikari) চা শ্রমিক শিক্ষা যোজনা (CSSY)-এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৭৭ কোটি টাকা। এই অর্থ চা বাগান এলাকার শিশুদের শিক্ষার মানোন্নয়ন, নতুন স্কুল পরিকাঠামো তৈরি, ডিজিটাল শিক্ষার প্রসার এবং শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করা হবে। সরকার মনে করছে, শিক্ষার মান বাড়লে চা শ্রমিক পরিবারের নতুন প্রজন্ম আরও উন্নত ভবিষ্যতের দিকে এগোতে পারবে।

দ্বিতীয়ত, চা শ্রমিক স্বাস্থ্যসুরক্ষা যোজনা (CSSSSY)-এর জন্য বরাদ্দ করা হয়েছে ৭২ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে চা বাগান সংলগ্ন এলাকায় স্বাস্থ্যকেন্দ্রগুলির আধুনিকীকরণ, প্রাথমিক চিকিৎসা পরিষেবা উন্নয়ন এবং জরুরি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নত করা হবে। স্থানীয় স্তরেই যাতে শ্রমিকরা উন্নত চিকিৎসা পান, সেটাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।

তৃতীয়ত, (suvendu adhikari) চা শ্রমিক আশ্রয় যোজনা (CSAY)-এর জন্য বরাদ্দ করা হয়েছে ৬৩ কোটি টাকা। এই অংশের অধীনে চা বাগান এলাকায় শ্রমিকদের জন্য আধুনিক বিশ্রামাগার তৈরি করা হবে। মোট ৩২১টি বিশ্রামাগার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে পাহাড়ি অঞ্চলে ৮৮টি এবং সমতল এলাকায় ২৩৩টি নির্মাণ করা হবে। কর্মরত অবস্থায় শ্রমিকদের আরামদায়ক ও নিরাপদ বিশ্রামের সুবিধা নিশ্চিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য।

Advertisements