‘বার্নল নয়, আমরা আইসক্রিম দেব!’ কমিশনের পোস্টের পাল্টা দাওয়াই মমতার

মেদিনীপুর: নির্বাচনের মুখে দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের ‘বার্নল-বোরোলিন’ সংক্রান্ত একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন। আর এই ইস্যুতেই এবার কড়া…

Mamata Banerjee to EC

মেদিনীপুর: নির্বাচনের মুখে দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের ‘বার্নল-বোরোলিন’ সংক্রান্ত একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন। আর এই ইস্যুতেই এবার কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ওই কড়া বার্তার তীব্র সমালোচনা করে তৃণমূল সুপ্রিমোর পাল্টা জবাব, “আমরা বার্নল নয়, আইসক্রিম দেব।”

Advertisements

মঙ্গলবার পিংলা ও তমলুকের মেগা সভা থেকে রণংদেহি মেজাজে বিরোধীদের সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়েন মমতা। তিনি বলেন, “হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন।” উল্লেখ্য, সম্প্রতি কমিশনের একটি পোস্টে সমাজবিরোধীদের উদ্দেশে লেখা হয়েছিল— উত্তাপ এতটাই বাড়বে যে পুড়ে যাবেন, তাই বার্নল ও বোরোলিন মজুত রাখুন। এর জবাবেই মমতার কটাক্ষ, “এত ভয় দেখানোর কী আছে? প্রচণ্ড গরম, আইসক্রিম খান, শরীর ঠান্ডা রাখুন। আমাদের সঙ্গে ওদের এটাই পার্থক্য, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না।”

   

এদিনের সভা থেকে শুধু কমিশন নয়, একাধিক ইস্যুতেও সুর চড়ান তৃণমূল নেত্রী। তাঁর গুরুতর অভিযোগ, আগামী ১৫ তারিখ ডিলিমিটেশন বিল এনে বাংলাকে ভাগের চক্রান্ত চলছে, এরপরই আনা হবে এনআরসি (NRC)। পাশাপাশি, গণনার দিন বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে বা ইভিএম (EVM) হ্যাক করে ভোট লুঠের চেষ্টার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত নয়ডার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উনি এখানে এসে ভাষণ দিচ্ছেন, আর ওদিকে নিজের রাজ্যে নয়ডা জ্বলছে।”

Advertisements
Advertisements