গ্যাস সঙ্কটে ডিলারদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক মমতার

কলকাতা: রাজ্যে গ্যাস সঙ্কটের জেরে সাধারণ মানুষের ভোগান্তির খবর একের পর এক প্রকাশ্যে আসছে৷ এই পরিস্থিতিতে নবান্নে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata…

government job compensation

কলকাতা: রাজ্যে গ্যাস সঙ্কটের জেরে সাধারণ মানুষের ভোগান্তির খবর একের পর এক প্রকাশ্যে আসছে৷ এই পরিস্থিতিতে নবান্নে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বৃহস্পতিবার গ্যাস ডিলার ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজ্যে গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি এবং তার সমাধান নিয়েই মূলত আলোচনা হবে।

Advertisements

গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্যাস বুকিং এবং সরবরাহ নিয়ে সমস্যার অভিযোগ উঠছে। অনেকেই অভিযোগ করছেন, বুকিং করার পরেও নির্ধারিত সময়ে সিলিন্ডার হাতে পাচ্ছেন না। ফলে বহু পরিবারের দৈনন্দিন রান্নার কাজ ব্যাহত হচ্ছে। বুধবারও এই বিষয় নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

   

সেই বৈঠকের পর তিনি জানান, গ্যাস বুকিং সংক্রান্ত নতুন নিয়ম সাধারণ মানুষের সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন দু’টি গ্যাস বুকিংয়ের মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান রাখা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীর দাবি, এই নিয়মের ফলে অনেক পরিবার সময়মতো গ্যাস বুক করতে পারছেন না। আবার বুকিংয়ের পরেও বহু ক্ষেত্রে ৮ থেকে ১০ দিন পর্যন্ত সিলিন্ডার পৌঁছাতে দেরি হচ্ছে। এতে মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে অযথা সমস্যায় না পড়েন, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে রাজ্য সরকার। বৃহস্পতিবারের বৈঠকে গ্যাস ডিলারদের কাছ থেকে সরাসরি পরিস্থিতির রিপোর্ট নেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়েও আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে রাজ্য সরকার মানুষের স্বার্থে কিছু পদক্ষেপ নিতে প্রস্তুত।

Advertisements

তিনি বলেন, রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। তাই প্রয়োজন হলে ভর্তুকি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন, শুধু ভর্তুকি দিলেই সমস্যার সমাধান হবে না। মুখ্যমন্ত্রীর মতে, বাজারে যদি গ্যাসের জোগান কম থাকে, তাহলে ভর্তুকি দিয়েও পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া সম্ভব নয়।

Advertisements