‘বাইক-বাহিনীর’ ডানা ছাঁটল হাইকোর্ট! আজ থেকে কতক্ষণ বাইক চালানোয় মানা?

Calcutta High Court সম্পূর্ণ বাইক নিষেধাজ্ঞা বাতিল করে সীমিত শর্ত জারি করেছে। র‍্যালি ও গ্রুপ বাইকিং নিষিদ্ধ থাকলেও সাধারণ চলাচলে কিছু ছাড় মিলেছে।

Kolkata High Court Bike Rally Ban

কলকাতা: ভোটের মুখে লাগামছাড়া ‘বাইক-বাহিনী’ রুখতে বড় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। ভোট শুরুর আগে কতক্ষণ বাইক চালানো যাবে বা মিছিল করা যাবে, তা নিয়ে সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশে বড়সড় বদল আনল বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। সোমবার আদালত স্পষ্ট জানিয়ে দিল, বুধবারের নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকেই বাইক মিছিল বা দলবদ্ধ যাতায়াতে জারি থাকবে কড়া বিধিনিষেধ।

Advertisements

আদালতের নজরে সময়সীমা

এর আগে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ কমিশনের নির্দেশিকায় কাটছাঁট করে জানিয়েছিল, ভোটের মাত্র ১২ ঘণ্টা আগে থেকে বাইক চলাচলে কড়াকড়ি করা যাবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। আজ বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ কমিশনের যুক্তিতে সিলমোহর দিয়ে জানায়, অবাধ ভোট নিশ্চিত করতে ১২ ঘণ্টা নয়, বরং ৪৮ ঘণ্টা আগে থেকেই বাইকের জমায়েত বন্ধ করতে হবে।

   

বিধিনিষেধের আওতায় যা যা থাকছে

দলবদ্ধ চলাচলে মানা: আজ সোমবার থেকেই একাধিক বাইক নিয়ে শোভাযাত্রা বা রাজনৈতিক মিছিল করা যাবে না।

হাওয়ায় খেতে বাধা নেই: তবে আদালতের মানবিক পর্যবেক্ষণ, জরুরি কাজ বা ব্যক্তিগত প্রয়োজনে কেউ একা বাইক নিয়ে বেরোলে পুলিশ তাঁকে আটকাতে পারবে না। এমনকি কেউ স্রেফ ‘হাওয়া খেতে’ বেরোলেও তাতে বাধা দেওয়ার প্রয়োজন নেই।

Advertisements

কমিশনের আদি নির্দেশ: উল্লেখ্য, প্রথম দফায় কমিশন ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা চেয়েছিল। তবে হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দফায় তা ৪৮ ঘণ্টায় স্থিতু হলো।

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর বাইক-নির্ভর প্রচারের কৌশলে আদালতের এই নয়া নির্দেশ বড়সড় ধাক্কা দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন- নির্বাচনের আগে কমিশনের ‘সুপার ড্রাইভ’! ৩৬ ঘণ্টায় দেড় হাজারের বেশি ‘গুণ্ডা’ আটক

Advertisements