Latest Weather Update: প্রায় দিনই আকাশের মেঘ ভার। উত্তরবঙ্গে শনিবার থেকেই শুরু হয়েছে অতিভারী বৃষ্টি, সঙ্গে জারি কমলা সতর্কতা। এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার অবধি। ভারী বৃষ্টের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, শুক্রবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে রাজস্থানে অবস্থান করছে একটি নিম্নচাপ। বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে সেই নিম্নচাপের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আজ রবিবার ৮ টি জেলায় – দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। দার্জিলিং,কালিম্পং কোচবিহারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার,জলপাইগুড়িতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলাতে।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার থেকে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশ।
