হাওড়া ডিভিশনে ফের ট্রেন বাতিল: বন্ধ থাকছে একগুচ্ছ লোকাল, কিন্তু কবে?

হাওড়া ডিভিশনে ফের একদিনের জন্য থমকে যাচ্ছে লোকাল পরিষেবা। আগামী রবিবার, ৩০ তারিখ বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। রেল সূত্রের দাবি,…

Howrah Local Train Cancellation

হাওড়া ডিভিশনে ফের একদিনের জন্য থমকে যাচ্ছে লোকাল পরিষেবা। আগামী রবিবার, ৩০ তারিখ বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। রেল সূত্রের দাবি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ, ওভারহেড লাইনের জরুরি মেরামতি এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণ—এই তিন কারণেই ওই দিন আটকে দেওয়া হচ্ছে একাধিক ট্রেনের যাতায়াত।

Advertisements

যদিও দিনটি ছুটির হওয়ায় ভিড় কিছুটা কম হবে বলে মনে করছে রেল, তবুও নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা।

   

কোন কোন ট্রেন বাতিল থাকছে?

হাওড়া থেকে বাতিল—
• ৩৭০৫৫ শ্যাওড়াফুলি লোকাল
• ৩৭২৪৯ ব্যান্ডেল লোকাল
• ৩৭৩৬৩ আরামবাগ লোকাল
• ৩৬৮২৩ বর্ধমান কর্ড লোকাল

ব্যান্ডেল থেকে—
• ৩৭২৪৬ হাওড়া লোকাল

Advertisements

বর্ধমান থেকে—
• ৩৬৮৩৪ হাওড়া কর্ড লোকাল

শ্যাওড়াফুলি থেকে—
• ৩৭০৫৬ হাওড়া লোকাল

আরামবাগ থেকে—
• ৩৭৩৬৪ আরামবাগ–হাওড়া লোকাল
• ৩৭৩৯৬ সিঙ্গুর–হাওড়া লোকাল

এছাড়া ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল ট্রেনটি তারকেশ্বর পর্যন্তই চলবে।

নিয়মিত ট্রেন বাতিল—যাত্রীদের ক্ষোভ তুঙ্গে

চলতি মাসেই হাওড়া ডিভিশনে বারবার বাতিল হচ্ছে লোকাল পরিষেবা।
• ২ নভেম্বর একদিনে বাতিল হয়েছিল ১২টি ট্রেন।
• ৯ নভেম্বর বন্ধ ছিল ১১টি লোকাল।

রেলের বক্তব্য, ট্র্যাক ও সিগন্যাল মেরামতি এবং ওভারহেড লাইনের উন্নতকরণ কাজের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে তারা।

কিন্তু যাত্রীদের ক্ষোভ তীব্র। অভিযোগ, “প্রতি সপ্তাহেই একই সমস্যা। হঠাৎ ট্রেন বাতিলের কারণে অফিস-স্কুলের সময়মতো পৌঁছনো দুঃস্বাধ্য হয়ে উঠছে।”

তাদের আরও দাবি, হাওড়ার পাশাপাশি শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখাতেও একই প্রবণতা দেখা যাচ্ছে, ফলে শহরতলির যাতায়াত প্রায়শই অনিশ্চিত হয়ে পড়ছে।

কখন স্বাভাবিক হবে পরিষেবা?

রেলের আশ্বাস, নতুন বছর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের পথে ফিরবে। তবে পুরোপুরি স্বস্তি পেতে হলে আরও কিছুটা সময় লাগবে।

শহরতলির রেলের ‘লাইফলাইন’ বারবার থমকে যাওয়ায় ক্ষোভ বাড়ছে নিত্যযাত্রীদের মধ্যে—এখন নজর নতুন বছরের দিকে, রেলের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় কি না।

Advertisements