গোর্খাল্যান্ড নয়তো কেন্দ্রশাসিত অঞ্চল! ভোটের আগে পাহাড় ইস্যুতে চাপে বিজেপি?

শিলিগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠল পাহাড় সমস্যা। দীর্ঘদিনের গোর্খাল্যান্ডের দাবি নিয়ে ফের সরব হলেন গোর্খারা। সোমবার শিলিগুড়িতে বিজেপির সর্বভারতীয়…

Gorkhaland statehood issue

শিলিগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠল পাহাড় সমস্যা। দীর্ঘদিনের গোর্খাল্যান্ডের দাবি নিয়ে ফের সরব হলেন গোর্খারা। সোমবার শিলিগুড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে বৈঠকে বসেছিলেন গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেখানেই তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, যদি গোর্খাল্যান্ড রাজ্য গঠন সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) ঘোষণা করা হোক।

Advertisements

বঙ্গ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচিতে অংশ নিতে এই মুহূর্তে রাজ্যে রয়েছেন নিতিন নবীন। এদিন শিলিগুড়িতে তাঁকে ঐতিহ্যবাহী গোর্খা টুপি পরিয়ে স্বাগত জানানো হয়।

   

পাহাড়ের ক্ষোভ ও দাবি

বৈঠকে উপস্থিত গোর্খা প্রতিনিধিরা পাহাড়ের একাধিক বঞ্চনা ও সমস্যার কথা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরেন। তাঁদের বক্তব্য, ২০০৭ সালের জোরদার আন্দোলনের পর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) গঠন করা হলেও পাহাড়ের মূল সমস্যার কোনও সমাধান হয়নি। রাজ্য সরকার গোর্খাল্যান্ডের দাবিতে একেবারেই নারাজ। অন্যদিকে, রাজ্য ভাগের প্রসঙ্গ বঙ্গ বিজেপির জন্যও যথেষ্ট অস্বস্তিকর। এই জটিল রাজনৈতিক আবহের মাঝেই নবীনের কাছে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার জোরালো দাবি রাখলেন গোর্খারা।

কী বলছেন বিজেপি নেতারা? Gorkhaland statehood issue

বৈঠকের পর এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন পাহাড়ের বিজেপি নেতৃত্ব। দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বার কথায়, “বৈঠকে গোর্খারা থাকলে সেখানে গোর্খাল্যান্ড প্রসঙ্গ আসবে, এটাই স্বাভাবিক।” দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বৈঠক শেষে তিনি বলেন, “প্রত্যেকের নিজের বক্তব্য রাখার স্বাধীনতা রয়েছে। কষ্ট ভেতরে চেপে না রেখে বাইরে প্রকাশ করা দরকার। বিজেপি চায় সব সমস্যার সমাধান হোক। ২০২৬ সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে এর স্থায়ী সমাধান হবেই। গোর্খারা তাঁদের ব্যথা-বেদনা জানিয়েছেন। সাংসদ হিসেবে তাঁদের পাশে আমি ঢাল হয়ে আছি।”

Advertisements

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কিছুটা সতর্ক সুরেই বলেন, “মিটিংয়ে কী আলোচনা হয়েছে আমি জানি না। তবে ভারসাম্য বজায় রেখেই পাহাড় সমস্যার সমাধান খুঁজবে দল।”

রাজনৈতিক তাৎপর্য

দীর্ঘদিন ধরেই লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনে বিজেপির ওপরই ভরসা রেখেছেন পাহাড়বাসী। কিন্তু তাঁদের মূল দাবি এখনও পূরণ হয়নি বলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে পাহাড়ের সমস্যা সমাধানে সম্প্রতি কেন্দ্র সরকার একজন মধ্যস্থতাকারী (Interlocutor) নিয়োগ করেছে। ঠিক এমন এক আবহেই সোমবার নিতিন নবীনের সঙ্গে গোর্খা নেতাদের এই বৈঠক এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি বঙ্গ রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করল।

Advertisements