কলকাতা: অগস্ট পর্যন্তই ছিল ডেডলাইন, সেপ্টেম্বর থেকে আর কোনও রেয়াত নয়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি মতোই ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা রক্ষায় কড়া নিয়ম চালু হয়ে গেল। আজ থেকে রাস্তায় বেরিয়ে যত্রতত্র থুতু ফেললে বা ময়লা ছড়ালেই কড়া জরিমানার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে।
সচেতনতা প্রচারের পর এবার কড়া পদক্ষেপ
বাংলাকে আবর্জনা মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে গত জুলাই ও অগস্ট মাস জুড়ে লাগাতার সচেতনতা প্রচার চালিয়েছে রাজ্য সরকার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে রাস্তায় নেমে কোথাও ঝাঁটা হাতে, কোথাও ডাস্টবিন বিলি করে শহর পরিষ্কার রাখার বার্তা দিয়েছেন। তবে প্রচারের সময়সীমা শেষ হওয়ায় এবার সরাসরি শাস্তিমূলক ব্যবস্থায় হাঁটল প্রশাসন।
জেলাশাসকদের কড়া নির্দেশিকা
১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা ও নোটিফায়েড এরিয়ায় এই বিধিনিষেধ কার্যকর করতে ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। ‘Do not litter. Do not spit in public places, streets, hospitals, etc. Keep Bengal clean’, এই ক্যাচলাইনকে সামনে রেখেই জেলা প্রশাসন কাজ করবে। রাস্তাঘাট, নর্দমা, জলাশয়, বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় স্থান ও সরকারি ভবনেও কড়া নজরদারি চলবে।
জরিমানার অঙ্ক ও ডিজিটাল পেমেন্ট
নির্দেশিকা অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেললে প্রতিবার ১০০ টাকা জরিমানা দিতে হবে। অন্যদিকে, প্রকাশ্যে মল-মূত্র ত্যাগ, যত্রতত্র আবর্জনা ফেলা বা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে গুনতে হবে ২০০ টাকা করে জরিমানা। তবে স্পট ফাইন আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে জরিমানার টাকা নগদে নেওয়া হবে না। অনুমোদিত আধিকারিকরা শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতেই (UPI/কার্ড) এই জরিমানা আদায় করবেন। পাশাপাশি, সাধারণ মানুষও যাতে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরব হতে পারেন, তার জন্য একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
