২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর মিলল ৬ বছরের শিশুর দেহ

আসানসোলে মর্মান্তিক ঘটনা (Asansol Child Death)। ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর মিলল ৬ বছরের শিশুর নিথর দেহ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। রবিবার…

আসানসোলে মর্মান্তিক ঘটনা (Asansol Child Death)। ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর মিলল ৬ বছরের শিশুর নিথর দেহ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। রবিবার বাড়ির কাছের একটি জঙ্গল থেকে উদ্ধার হয় ওই শিশুর দেহ। জানা গিয়েছে, মৃত শিশুর নাম ঋত্বিক রুজ। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ৫৪ নম্বর ওয়ার্ডের তুরীপাড়ায়। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Advertisements

পরিবারের থেকে জানা গিয়েছে ঋত্বিকের বাবা ছোটু রুজ একজন রাজমিস্ত্রি। ঋত্বিকের মা একজন গৃহপরিচারিকা। অন্য দিনের মতো শনিবার দুজনেই কাজে বেরোন। বাড়ি ফিরে এসে ছেলেকে খুঁজে পান নি। আত্মীয়-স্বজন ও আশপাশে খোঁজাখুঁজি করেন তারা। কোনও খোঁজ না পেয়ে আসানসোল দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তৎক্ষণাৎ তল্লাশি শুরু করে পুলিশ।

   

রবিবার সকালে বাড়ির কাছেই জঙ্গল থেকে উদ্ধার হয় নিখোঁজ শিশুর দেহ। ঋত্বিকের বাবা দাবি করেছেন যে শনিবার ওই জঙ্গলে খোঁজ করা হলেও তখন সেখানে কিছু পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে যে তার ঠিক একদিন পরেই কীভেবে সেখানে দেহটি এল।

ছেলেকে খুব করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। তবে কেন তাদের ছোট্ট ঋত্বিককে খুন করা হল, তা কেউই বুঝতে পারছেন না। কারণ বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্য থেকে স্থানীয় বাসিন্দারা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisements

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisements