কলকাতা: কোনও আগাম নোটিস বা কারণ না জানিয়েই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (Bank Account Frozen) করে দেওয়া হয়েছে। এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই বিষয়টি ওঠে। অভিষেকের আইনজীবীদের অভিযোগ, HDFC ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টটি কেন ফ্রিজ করা হয়েছে, তা নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি।
বিপত্তি বিদেশযাত্রার আগে
আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি জানান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন তৃণমূল সাংসদ। কারণ, চোখের চিকিৎসার জন্য আগামী সেপ্টেম্বরে প্রায় তিন সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার কথা রয়েছে তাঁর। শীর্ষ আদালতের অনুমতি নিয়েই তাঁর এই বিদেশযাত্রা। কিন্তু ঠিক তার আগেই আচমকা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়ার ক্ষেত্রে বড়সড় সমস্যা তৈরি হতে পারে বলে আদালতে জানানো হয়েছে।
‘তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত’
অভিষেকের আইনজীবীর দাবি, যে অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছে, সেটি নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা নেই। অভিষেকের পক্ষ থেকে আদালতে এও জানানো হয়েছে যে, তিনি অন্যান্য মামলাগুলিতে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও পুলিশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। বিদেশে চিকিৎসার জন্য গেলেও আদালতের সমস্ত শর্ত তিনি মেনে চলবেন। তা সত্ত্বেও কেন তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, সেই প্রশ্নই তুলেছেন তাঁর আইনজীবী।
পরবর্তী শুনানি কবে?
আগামী ১৯ অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। কোনও আইনি নির্দেশের ভিত্তিতেই কি HDFC ব্যাঙ্ক এই পদক্ষেপ করেছে? ব্যাঙ্ক কর্তৃপক্ষ আদালতে কী জবাব দেয় এবং আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয়, বুধবার সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
