Petrol Price Today: কলকাতায় পেট্রল-ডিজেল প্রতি লিটার কত টাকা? জেনে নিন আজকের জ্বালানির দাম

আজ অর্থাৎ বুধবার ২৩শে সেপ্টেম্বর পেট্রল ও ডিজেলের দামে স্বস্তি দিয়ে বাড়ল না দাম (Petrol Price Today)। এদিন জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে গোটা দেশেও। তাহলে…

petrol-diesel-rate-14-june-friday

আজ অর্থাৎ বুধবার ২৩শে সেপ্টেম্বর পেট্রল ও ডিজেলের দামে স্বস্তি দিয়ে বাড়ল না দাম (Petrol Price Today)। এদিন জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে গোটা দেশেও। তাহলে জেনে নিন আজ কলকাতায় পেট্রল ও ডিজেল প্রতি লিটার কত টাকা করে বিকোচ্ছে। আজ কলকাতায় পেট্রলের দাম ১১৩.৫১ টাকা প্রতি লিটার। এদিকে, শহরে ডিজেলের দাম ৯৯.৮২ টাকা প্রতি লিটার। কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে।

Advertisements

এনডিটিভি রিপোর্ট অনুযায়ী একটা বড় পতন দেখা গিয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে। তবে ভারতের বাজারে তেলের দামে আপাতত কোনও পরিবর্তন নেই। পেট্রল ডিজেলের দাম স্থির রয়েছে কলকাতায়। এদিকে একটানা ৬ দিন ধরে ব্রেন্ট ক্রুডের দাম কমছে। এখন তা ব্যারেল প্রতি ৯৮ ডলারের কাছাকাছি চলে এসেছে। যেখানে মঙ্গলবারের রিপোর্ট বলছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে স্বস্তি মিলেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০০ ডলারের নীচে নেমেছে। আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০০.৩৪ ডলারে থেমেছিল, যা এক দিনে ৩.৪ শতাংশ কম। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI-ও কমে প্রায় ৯৫.৭৮ ডলারে নেমেছিল।

   

দেখা যাচ্ছে গত এক বছরে এই দামই তেলের মূল্য কমার ক্ষেত্রে সবচেয়ে কম মার্জিনের দাম। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে গেছে।

এদিকে, কলকাতার মতোই গতকালের দামেই অন্যান্য মেট্রো শহরগুলিতে বিকোচ্ছে জ্বালানি। গত এক সপ্তাহের দামেই কিনতে হচ্ছে পেট্রল ডিজেল। দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম গতকালের মতোই রয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৭ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় জ্বালানির দাম বেশি।

Advertisements

জ্বালানি সংস্থাগুলি সকাল ৬টায় সংশ্লিষ্ট দিনের দাম প্রকাশ করে।
দেশের খুচরো জ্বালানির দাম বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন ডলারের বিনিময় মূল্য, জ্বালানি বাজারে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামে ওঠানামা, কর ও যাতায়াত খরচের ওপর ভিত্তি করে জ্বালানির দাম স্থির হয়।

Advertisements