Weather Forecast: অঝোরে বৃষ্টি থেকে বজ্রপাত, নিম্নচাপের তাণ্ডবে ভাসবে এই জেলা, কলকাতাতেও সতর্কতা?

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বেলা গড়ালে বিভিন্ন জেলায় বাড়তে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে…

imd-red-alert-heavy-rain-west-bengal-gujarat-maharashtra-forecast

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বেলা গড়ালে বিভিন্ন জেলায় বাড়তে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ অর্ণব এবার খেল দেখাতে শুরু করতে পারে। শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে। তাই আজ থেকে কোন কোন জেলা ভাসতে চলেছে, জেনে নিন।

Advertisements

বুধবার সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতা, সংলগ্ন জেলাগুলিতে। এছাড়াও বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলা ও উপকূলবর্তী এলাকাগুলিতে। বুধবার থেকে শনিবার পর্যন্ত একাধিক জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে খবর। কলকাতাতেও কি আজ আকাশ মেঘলা থাকবে? হাওয়া অফিসের রিপোর্ট জেনে নিন।

   
দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আরও কালো হতে শুরু করবে। ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে। এই ৪টি জেলায় বৃষ্টি হতে পারে দিনভর। এরসঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে হাওয়া।

মৌসম বিভাগের রিপোর্ট অনুযায়ী উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশা উপকূল বরাবর, বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝামাঝি কোনও এলাকা দিয়ে স্থলভাগে ঢুকবে গভীর নিম্নচাপ অর্ণব।

Advertisements
কলকাতার আবহাওয়া

আজ কলকাতাতেও বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। আলিপুর জানাচ্ছে, বৃষ্টি বজ্রবিদ্যুৎ চলবে সারাদিন। ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে খবর। সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।

Advertisements