Sayan Banerjee: মোহনবাগানের অনুশীলনে চনমনে মেজাজে সায়ন

ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েই অনুশীলনে নামলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। নতুন জার্সিতে তাঁর পারফরম্যান্স ঘিরে বাড়ছে প্রত্যাশা।

Sayan Banerjee-mohun-bagan-training-update

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি মাসের শুরুতেই সায়ন বন্দোপাধ্যায়ের (Sayan Banerjee) যোগদানের কথা জানিয়ে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট। পূর্বে এই বাঙালি ফুটবলারকে ঘিরে ব্যাপক সরগরম ছিল কলকাতা ময়দান। শেষ কয়েক সিজন ধরে ইমামি ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছিলেন এই বাঙালি ফুটবলার। জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের হয়ে ও সকলের নজর কাড়তে শুরু করেছিলেন তিনি। কিন্তু শেষ মরসুমে বিনো জর্জের তত্ত্বাবধানে কলকাতা ফুটবল লিগে খেললেও সেভাবে সুযোগ পাননি সিনিয়র দলে। তাই নয়া মরসুমে সায়নের দল বদলের বিষয়টি জোড়ালো হয়েছিল ব্যাপকভাবে।

Advertisements

মনে করা হচ্ছিল পড়শী ক্লাব অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টে যোগদান করতে চলেছে সায়ন। সেটাই হয় শেষ পর্যন্ত। গত ৪ঠা জুন নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা জানিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যে ঘোষণার অপেক্ষাতেই ছিল সকলে। মনে করা হচ্ছিল সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যাবে এই ফুটবলারকে। সেটাই হয় গত বুধবার। প্রথমবারের মতো সবুজ-মেরুনের অনুশীলনে যোগদান করেন এই ফুটবলার। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের।

   

পরবর্তীতে অর্থাৎ অনুশীলন শেষে সতীর্থ দীপেন্দু বিশ্বাসের সাথেই ফিরে যেতে দেখা যায় সায়নকে। পূর্বে লাল-হলুদ জার্সিতে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এই বাঙালি ফুটবলার। এবার নিজের প্রাক্তন দলের হয়ে কতটা জ্বলে উঠতে পারেন সেটাই দেখার। একটা সময় কালীঘাট মিলন সংঘ থেকে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করেছিলেন এই বাঙালি ফুটবলার। বিনো জর্জের তত্ত্বাবধানে যুবদলে যথেষ্ট নজড় কাড়ায় পরবর্তীতে আর খুব একটা অসুবিধা হয়নি এই তরুণ প্রতিভার। তবে এবার তাঁর দিকে তাকিয়ে মোহনবাগান সমর্থকরা।

Advertisements